সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের বনবাড়িয়া গ্রামের, মোঃ রফিকুল ইসলামের পুত্র রাসেল (১৫) গত দুই সপ্তাহ যাবত নিখোঁজ হওয়ায় মা বাকরুদ্ধ হয়ে পড়েছে। সন্তানের জন্য হন্যে হয়ে খুঁজছে তার আত্মীয়স্বজন এবং গ্রাম থেকে গ্রামান্তরে তবুও সন্ধান মিলছে না পুত্র রাসেলের। রাসেল বনবাড়িয়া রোডস্থ দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসায় লেখাপড়া করেন। সিরাজগঞ্জ সদর থানার অভিযোগ সূত্রে জানা যায় গত ১৮/৭/২০২২ ইং তারিখে সকাল সাড়ে ৯ ঘটিকার সময় বাড়ি থেকে কাউকে না জানিয়ে বের হয় পরে রাসেল আর ফেরত আসেনি। ছবি দেখে ছেলেটির সন্ধান পাওয়া গেলে, নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করেন রাসেলের পিতা রফিকুল ইসলাম। মোবাইল নাম্বার ০১৭৬২১৫৭১৪৬/০১৬২১৮৭৯৭৯৯।









