সিরাজগঞ্জে বিশ্বকোষ সংগীত বিদ্যালয়ের আত্মপ্রকাশ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সমাপ্তি হয়েছে। গতকাল শনিবার ২৬ শে নভেম্বর সিরাজগঞ্জ শহরের শহীদ এমন মনসুর আলী অডিটরিয়ামে বিশ্বকোষ সংগীত বিদ্যালয়ে এর আত্মপ্রকাশ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান সমাপ্তি হয়। উক্ত ২ দিন ব্যাপী অনুষ্ঠানে বিশ্বকোষ সংগীত বিদ্যালয় এর প্রধান পরিচালক মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে দ্বিতীয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ পৌরসভার সৈয়দ আব্দুর রউফ মুক্তা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা হুমায়ুন কবির, সিরাজগঞ্জ প্রেসক্লাব ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি হেলাল আহমেদ। উক্ত অনুষ্ঠানটি আলোচনা শেষে বিশ্বকোষ সঙ্গীত বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী সম্মিলিত ভাবে সংগীত পরিবেশন করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্বকোষ সঙ্গীত বিদ্যালয়ের প্রশিক্ষক রফিউল আলম বাবুল তালুকদার।









