, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার কে সংবর্ধনা




সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার কে সংবর্ধনা

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : মার্চ ১৯ ২০২২, ১৪:২৪ | 870 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

আরিফুল ইসলাম: বাংলাদেশ আওয়ামী লীগ সিরাজগঞ্জ জেলা শাখার নবনির্বাচিত সাধারণ সম্পাদক কল্যাণী গ্রামের গর্ব অহংকার আব্দুস সামাদ তালুকদারকে কল্যাণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি শিক্ষকমন্ডলী ছাত্র-ছাত্রী ও কল্যাণী গ্রামবাসী ও সিরাজগঞ্জ প্রাথ‌মিক বিদ‌্যাল‌য় প্রধান শিক্ষক ক‌মি‌টির পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার ১৯ শে মার্চ সকাল ১০ ঘটিকার সময় কল্যাণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানটি কল্যাণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ সভাপতি ইউসুফ তালুকদারের সভাপতিত্বে উপ‌স্থিত ছি‌লেন বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম তালুকদার, কল্যাণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি কল্পনা ইসলাম তালুকদার, সাবেক সভাপতি মোঃ আব্দুল মান্নান তালুকদার, কল্যাণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন তালুকদার।

এসময় নবনির্বাচিত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার বলেন, ’সবাইকে সাথে নিয়ে কাজ করে যেতে চাই। কৃতজ্ঞতা জানাচ্ছি আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দলের সকল নেতাকর্মীর প্রতি। আমার প্রতি আস্তা রেখেছেন বলেই আমাকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করেছেন। এটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি। তি‌নি আরো বলেন, সকলের সহযোগিতা ও গঠনমূলক পরামর্শ নিয়ে আমার উপর অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করতে চাই। আমি আশা করছি আমার দায়িত্ব পালনে সকলের সহযোগিতা পাবো। শুধু দল নয়, মানুষের কল্যানেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চাই।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET