, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • সিরাজগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে রাজিবপুর প্রতিবন্ধী স্কুলের ৩০০ ছাত্র-ছাত্রীদের মাঝে খাদ্য সহায়তা প্রদান




সিরাজগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে রাজিবপুর প্রতিবন্ধী স্কুলের ৩০০ ছাত্র-ছাত্রীদের মাঝে খাদ্য সহায়তা প্রদান

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : সেপ্টেম্বর ০৫ ২০২১, ১৫:৩৮ | 908 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সিরাজগঞ্জে জেলা প্রশাসনের আয়োজনে কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্ত ৩০০ অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন জেলা প্রশাসক ডঃ ফারুক আহাম্মদ। আজ রবিবার (৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২ ঘটিকার সময় বাগবাটী রাজিবপুর অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে এ ত্রান সামগ্রী বিতরন করা হয়। উক্ত ত্রান বিতরণ অনুষ্ঠানে প্রতিষ্ঠাতা সভাপতি ও সমাজ সেবক ইমরান হাসমীর সভাপতিত্বে ও রাজিবপুর অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের সহ-সভাপতি ফরিদুল ইসলাম সোহাগের সঞ্চালনায় সিরাজগঞ্জ জেলা প্রশাসক ডঃ ফারুক আহাম্মদ এ খাদ্য সামগ্রী বিতরণ করেন। এসময় প্রতিষ্ঠানের উপদেষ্টা রঞ্জু আহমেদ, পরিচালক মোছাঃ তাহমিনা কলি, উপ-পরিচালক মোছাঃ আমিনা খাতুন, প্রধান শিক্ষক শরিফা খাতুন, সহকারী শিক্ষক মোঃ ফয়সাল হোসেন, সাহেদ সেলিম, সুমন আহমেদ সহ শিক্ষার্থী, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET