১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




সিরাজগঞ্জ তাড়াশে সড়ক দুর্ঘটনায় নিহত ১

শফিকুল ইসলাম. তাড়াশ,সিরাজগঞ্জ ,করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ০২ ২০২৩, ১৫:২৪ | 830 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সিরাজগঞ্জের তাড়াশে নসিমন গাড়ী নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার নিচে পড়ে মাহতাব প্রামানিক (৩২) নামে উক্ত গাড়ির চালক নিহত হয়েছেন। শুক্রবার (১সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে তাড়াশ-নিমগাছী আঞ্চলিক সড়কে চন্ডিভোগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নসিমন চালক মাহতাব প্রামানিক তাড়াশ পৌর এলাকার আসানবাড়ি গ্রামের মৃত মুসা প্রামানিকের ছেলে।
স্থানীয়রা ও নিহতের ভাই সোহেল রানা সোহাগ জানান, মাহতাব প্রামানিক তার নসিমন গাড়ী নিয়ে একটি ভাড়ায় যাওয়ার পথে গাড়ীর একটি চাকা পাংচার হয়ে রাস্তা পাশে উল্টে যায়। এ সময় তিনি ঘটনাস্থলেই নিহত হন। পরে খবর পেয়ে পরিবারের লোকজন মরদেহ উদ্ধার করে বাড়ি নিয়ে আসেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে পড়েছে। তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদুল ইসলাম জানান, নিহত চালকের গাড়ীর চাকা পাংচার হয়ে উল্টে গিয়ে তিনি মারা যান। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET