, , ,

শিরোনামঃ-




সিরাজগ‌ঞ্জে কমিউনিটি পুলিশং ডে- ২০২১ পালিত

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : অক্টোবর ৩০ ২০২১, ১৮:৩২ | 885 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

“মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্পৃতি” পুলিশিং ডে – ২০২১ শৃঙ্খলা নিরাপত্তা প্রগতি এই স্লোগান কে সামনে রেখে সিরাজগঞ্জ সদর থানায় পুলিশিং ডে অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার (৩০ অক্টোবর) সকাল ১১ ঘ‌টিকার সময় সিরাজগঞ্জ সদর থানা প্রাঙ্গণে কমিউনিটি পুলিশিং ডে – অনুষ্ঠানে সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার হাসিবুল আলম বিপিএম।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেয়র সিরাজগঞ্জ পৌরসভা ও সদস্য সচিব কমিউনিটি পুলিশিং সিরাজগঞ্জ জেলা সমন্বয় কমিটি সৈয়দ আব্দুর রউফ মুক্তা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) পিপিএম মোঃ জসিমউদ্দিন চৌধুরী, প্রধান সমন্বয়ক কমিউনিটি পুলিশিং সিরাজগঞ্জ জেলা সমন্বয় কমিটি বীরমুক্তিযোদ্বা এ্যাড. বিমল কুমার দাস, জেলা আওয়ামী লীগের সহ- সভাপতি বীরমুক্তিযোদ্বা আলহাজ্ব আবু ইউসুফ সূর্য,পৌর আওয়ামী লীগের সভাপতি ও সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি হেলাল উদ্দিন, সিরাজগঞ্জ টেলিভিশন ফোরাম এর সভাপতি ও প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফেরদৌস রবিন সহ প্রমূখ।

এ সময় প্রধান অতিথি হাসিবুল আলম বিপিএম বলেন কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে আইন শৃঙ্খলা নিরাপত্তা নিশ্চিত করার লক্ষে কাজ করে যাচ্ছি ফলে আমরা আইন শৃঙ্খলার উন্নতি ধরে রাখতে পারছি। শহরের বিভিন্ন ওয়ার্ডে কমিউনিটি পুলিশিং পুলিশের হাতকে আরও শক্তিশালী করছে। বিশেষ করে মাদক ও ব্যাল্য বিবাহের হাত থেকে বাচাঁতে এই সংগঠন টি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস।
অনুষ্ঠান টি সঞ্চালনা করেন পু‌লিশ প‌রির্দশক তদন্ত গোলাম মোস্তফা।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET