, , ,

শিরোনামঃ-
  • হোম
  • মিডিয়া
  • সিলেটে দৈনিক আমাদের কণ্ঠ পত্রিকার বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা সম্পন্ন




সিলেটে দৈনিক আমাদের কণ্ঠ পত্রিকার বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা সম্পন্ন

মুফিজুর রহমান নাহিদ, স্পেশাল করেসপন্ডেন্ট ,সিলেট

আপডেট টাইম : মার্চ ০৩ ২০২২, ২০:১৮ | 1033 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দৈনিক আমাদের কণ্ঠ সিলেট বিভাগীয় পরিবারের আয়োজনে ৩মার্চ বেলা ২ ঘটিকায় সিলেট গার্ডেন টাওয়ারে দৈনিক আমাদের কণ্ঠ পত্রিকার ১৫বছর পূর্তি উপলক্ষ্যে কেক কাটা ও আলোচনা সভা সম্পন্ন হয়েছে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশ(সদর) অতিরিক্ত পুলিশ কমিশনার পরিতোষ ঘোষ,সিলেট পিআইডি সহকারী তথ্য অফিসার মাসুদ পারভেজ, সিলেট বিভাগীয় প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি খায়রুল আলম সুমন।
দৈনিক আমাদের কণ্ঠ পত্রিকার সিলেট বিভাগীয় ব্যুরো চীফ সুহেল আহমদের সভাপতিত্বে দৈনিক প্রাইভেট ডিটেক্টিভ পত্রিকার সিলেট ব্যুরো চীফ আব্দুল করিমের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে কোরআন তিলাওয়াত করেন দৈনিক আমাদের কণ্ঠ পত্রিকার গোলাপগঞ্জ প্রতিনিধি মোঃ ওলিউর রহমান। প্রধান অতিথির বক্তব্যে পুলিশ কমিশনার পরিতোষ ঘোষ বলেন, দেশ এগিয়ে যাচ্ছে। বস্তু নিষ্ঠ সঠিক সংবাদ প্রকাশ করতে গণমাধ্যমকর্মীরা দিনরাত নিরলস পরিশ্রম করে যাচ্ছে।
দৈনিক আমাদের কণ্ঠ পত্রিকার বর্ষপূর্তিতে আমাদের কণ্ঠ পরিবারের প্রতি আমার এই আহবান, তারা যেন সবসময় বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার জন্য সঠিক সংবাদ প্রকাশ করেন। আমি দৈনিক আমাদের কণ্ঠ পত্রিকার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,সিলেট বিভাগীয় প্রেসক্লাবের সহসভাপতি অপু দাস, সাধারণ সম্পাদক আরিফুর রহমান, জাতীয় দৈনিক সকাল বেলার সিলেট ব্যুরো চীফ সৈয়দ মুহিবুর রহমান মিছলু, সিলেট বিভাগীয় প্রেস ক্লাবের মানবাধিকার বিষয়ক সম্পাদক ও জাতীয় দৈনিক স্বাধীন বাংলা পত্রিকার স্টাফ রিপোর্টার মুফিজুর রহমান নাহিদ, সিলেট বিভাগীয় প্রেসক্লাবের সদস্য রুহুল আমিন তৌফিকুর রহমান হাবিব,সানোয়ার আলী, ইউসুফ আলী, হাসান আহমদ অভি, মোঃ আক্তার হোসেন সুয়েব আহমদ,লয়েছ আহমদ, সবুজ আহমদ, লায়েক আহমদ, আব্দুল গফুর রাজু ও আলী আমজদ রায়হান।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET