, , ,

শিরোনামঃ-




সিলেটে সফরে আসছেন সচিব মোঃ এহসানে এলাহী

মুফিজুর রহমান নাহিদ, স্পেশাল করেসপন্ডেন্ট ,সিলেট

আপডেট টাইম : মার্চ ০৫ ২০২২, ০১:৫২ | 796 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এর সচিব মোঃ এহসানে এলাহী ০৫-০৩-২০২২ রোজ শনিবার সিলেট জেলা সফর করবেন। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এর সচিব মোঃ এহসানে এলাহী এর একান্ত সচিব মোঃ জাহাঙ্গীর আলম জানান, ০৫/০৩/২০২২ শনিবার সকাল ৭ঘটিকায় সরকারি বাস ভবন থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে সড়ক পথে যাত্রা করবেন। সকাল ৮ঘটিকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত হয়ে আকাশ পথে US-Bangla Airlines BS-531 দিয়ে সিলেটের উদ্দেশ্যে যাত্রা করবেন। সকাল ৮ঃ৫০মিনেটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত হয়ে সড়ক পথে সিলেট সার্কিট হাউজের উদ্দেশ্যে যাত্রা করবেন। সকাল ৯.১০মিনিটে সিলেট সার্কিট হাউজে অবস্থান ও ৯ঃ৩০মিনিটে গাছবাড়ী কানাইঘাট উপজেলা উদ্দেশ্যে যাত্রা করবেন।

সকাল ১০ঃ৩০মিনিট হইতে দুপুর ১২.৩০মিনিট পর্যন্ত গাছবাড়ী আইডিয়্যাল কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যোগদান করবেন।দুপুর ১ঘটিকায় মধ্যাহ্ন বিরতি। বিকাল ২ঘটিকায় গাছবাড়ি আইডিয়্যাল কলেজে গভর্নিং বডির সভাপতি হিসাবে যোগদান করে বিকাল ৩ঘটিকায় সিলেটের উদ্দেশ্যে রওয়ানা দিয়ে ৪ঘটিকা হইতে ৫ঘটিকা পর্যন্ত উপ-মহাপরিদর্শকের কার্যালয় (DIFE),সিলেট পরিদর্শন এবং কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে বিকাল ৫ঘটিকা থেকে ৬ঘটিকা পর্যন্ত উপ-মহাপরিচালকের কার্যালয় আঞ্চলিক শ্রম দপ্তর (DOL),সিলেট পরিদর্শন এবং কর্মকর্তাদের সাথে মতবিনিময় করবেন। সন্ধা ৬.৩০মিনিটে সার্কিট হাউজে প্রত্যাবর্তন ও অবস্থান করে রাত ৭.৩০মিনিটে সিলেট সার্কিট হাউজ হতে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সিলেট এর উদ্দেশ্যে সড়ক পথে যাত্রা করবেন। রাত ৮ঃ২০ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর উপস্থিতি এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ঢাকা এর উদ্দেশ্যে আকাশ পথে US-Bangla Airlines BS-538 যাত্রা করে রাত ৯ঃ০৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ঢাকা উপস্থিতি এবং সরকারি বাস ভবনের উদ্দেশ্যে সড়ক পথে যাত্রা করে রাত-১০ঘটিকায় সরকারি বাস ভবনে উপস্থিত হয়ে সফর সমাপ্ত করবেন। সফরকালে জেলা প্রশাসক সিলেট, পুলিশ সুপার সিলেট, উপজেলা নির্বাহী অফিসার কানাইঘাট, উপ-মহাপরিদর্শক,DIGE সিলেট, উপ-পরিচালক আঞ্চলিক শ্রম দপ্তর (DOL)সিলেট স্থানীয় জনপ্রতিনিধি গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ সাংবাদিক গণ উপস্থিত থাকবেন বলে জানাগেছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET