, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • সিলেট বিভাগের শ্রেষ্ঠ থানা গোলাপগঞ্জ, শ্রেষ্ট ওসি হারুনূর রশীদ চৌধুরী




সিলেট বিভাগের শ্রেষ্ঠ থানা গোলাপগঞ্জ, শ্রেষ্ট ওসি হারুনূর রশীদ চৌধুরী

আজিজ খাঁন, গোলাপগঞ্জ,সিলেট করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ২৩ ২০২১, ২০:৪৩ | 969 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

এবার সিলেট বিভাগের চারটি জেলার ৪২ টি থানার মধ্যে থেকে ১৬ টি ক্যাটারিগরিতে বিশেষ অবদান রাখায় সিলেট বিভাগের (রেঞ্জ) শ্রেষ্ঠ থানা গোলাপগঞ্জ মডেল থানা ও শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরীকে নির্বাচিত করা হয়েছে। গতকাল মঙ্গলবার ডিআইজি, সিলেট এর সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সিলেটের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ, পিপিএম মোহাম্মদ তার হাতে সিলেট বিভাগের (রেঞ্জ) শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ এর ক্রেস্ট তুলে দেন।

এর আগে গত ২১ মার্চ গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী সিলেট জেলা শ্রেষ্ঠ অফিসার ইনচার্জের পুরস্কার গ্রহণ করেন।

জানা যায়, গত ১৯ ফেব্রুয়ারি হতে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ডিআইজি, সিলেট রেঞ্জ কর্তৃক সিলেট রেঞ্জের সকল জেলায় একযোগে বিশেষ অভিযান পরিচালনার ঘোষনা করেন। মামলা নিষ্পত্তি, ওয়ারেন্ট তামিল, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার সহ সর্বমোট ১৬ টি ক্যাটারিগরিতে বিশেষ অভিযান পরিচালনার নির্দেশ প্রদান করা হয়। ঘোষিত বিশেষ অভিযানে মামলা নিষ্পত্তি, ওয়ারেন্ট তামিল, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার সহ সর্বমোট ১৬টি ক্যাটারিগরিতে বিশেষ অবদান রাখায় ডিআইজি, সিলেট রেঞ্জের উচ্চ পর্যায়ের মূল্যায়ন কমিটি বিশেষ অভিযানের ঘোষিত ১৬ টি ক্যাটাগরিতেই বিভাগের (রেঞ্জের) চারটি জেলার ৪২ টি থানার মধ্যে থেকে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরীকে নির্বাচিত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত ডিআইজি মো: গিয়াস উদ্দিন আহমদ, পিপিএম(সেবা), আরআরএফ কমান্ড্যান্ট(পুলিশ সুপার) মাহমুদুর রহমান, পিপিএম, পুলিশ সুপার (সুনামগঞ্জ জেলা) মো: মিজানুর রহমান, পুলিশ সুপার(এডমিন এন্ড ফিন্যান্স, রেঞ্জ ডিআইজির’র কার্যালয়) নুরুল ইসলাম, পুলিশ সুপার (মৌলভীবাজার) মোহাম্মদ জাকারিয়া, পুলিশ সুপার(সিলেট) জনাব মোহাম্মদ ফরিদ উদ্দিন, পিপিএম, পুলিশ সুপার(হবিগঞ্জ) মোহাম্মদ উল্ল্যা, বিপিএম-সেবা, পিপিএম-সেবা, পুলিশ সুপার(অপারেশন্স এন্ড ট্রাফিক, রেঞ্জ ডিআইজি’র কার্যালয়) মোহাম্মদ শাহিনুর আলম খান, পুলিশ সুপার(মিডিয়া এন্ড ক্রাইম, রেঞ্জ ডিআইজি’র কার্যালয়) জেদান আল মুসা, সহ সিলেট রেঞ্জের অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তাগন।

এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী সিলেটের রেঞ্জ ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ, পিপিএম এর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন, এই সাফল্যে গোলাপগঞ্জ মডেল থানায় কর্মরত সকল অফিসার ও ফোর্সের সমন্বিত এবং ঐকান্তি প্রচেষ্টার ফল। এছাড়াও তিনি বিশেষ অভিযান পরিচালনাকালে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশকে সার্বিকভাবে সহযোগিতা করায় গোলাপগঞ্জ থানা এলাকার সকল জনগনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET