যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্তের ইছামতি নদীর তীর থেকে রাজু নামে যে আহত যুবককে গতকাল (২১ জুন)উদ্ধার করা হয়েছিল সে একজন গরুর রাখাল ছিল বলে জানা গেছে।
রাজু শার্শার গোড়পাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে।
রোবাবর পুটখালী সীমান্ত দিয়ে রাজু অবৈধভাবে ভারত থেকে অনুপ্রবেশ করার সময় ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী বিএসএফ এর নির্যাতনে আহত হয়েছিল বলে জানা যায়। এলাকার স্থানীয়রা জানায় আসলে রাজু অবৈধভাবে ভারত থেকে ফিরছিল না। সে একজন গরুর রাখাল ।সে গরু আনতে ভারতে গিয়েছিলে।
পুটখালী সীমান্তের আমির হোসেন বলেন, রাজু ভারত থেকে গরু আনার সময় বিএসএফ তাকে পিটিয়ে আহত করে। এরপর তাকে মৃত ভেবে বিএসএফ ফেলে যায়। পরে গ্রামবাসির নিকট থেকে খবর পেয়ে রাজুকে বিজিবি উদ্ধার করে।
এ ব্যাপারে বিজিবি নায়েক উজ্জল হোসেন বলেন, ওরা অভৈধভাবে ভারত গিয়েছিল । কোন কারন ছাড়াতো যায় না। আমরা তাকে আহত অবস্থায় উদ্ধার করেছি। এবং অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা দিয়েছি।
উল্লেখ্য গত ২১ তারিখ সকালে সীমান্তের ইছমতি নদীর তীর থেকে রাজুকে উদ্ধার করে বাংলাদেশী সীমন্তরক্ষী বাহিনী বিজিবি।
Please follow and like us:









