, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • সুনামগঞ্জের,বড়পাড়ায় যুব সমাজের উদ্যেগে ৩০০ পরিবারের মধ্যে উপহার সামগ্রী বিতরণ




সুনামগঞ্জের,বড়পাড়ায় যুব সমাজের উদ্যেগে ৩০০ পরিবারের মধ্যে উপহার সামগ্রী বিতরণ

এম এ বাছির, ষ্টাফ করেসপন্ডেন্ট,সুনামগঞ্জ।

আপডেট টাইম : এপ্রিল ১৪ ২০২০, ২০:৪২ | 894 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে আজ গোটা বিশ্ব যেমন থমকে আছে। তেমনি থমকে আছে আমাদের বাংলাদেশ। করোনা ভাইরাসের মহামারীর কারণে দেশব্যাপী সাধারণ ছুটি ঘোষণা করায় নিম্ন আয়ের ও মধ্যবিত্ত পরিবারের মানুষগুলো আজ বড় অসহায়। কর্মহীন হয়ে পড়া অনেক পরিবার প্রায় অর্ধাহারে দিন কাটাচ্ছেন। বিশেষ করে মধ্যবিত্ত পরিবার। মধ্যবিত্ত পরিবারের অনেকেই দিন দিন হতাশাগ্রস্থ ও দুশ্চিন্তায় ভেঙে পড়ছেন। কোথায় যাবেন কার কাছে যাবেন, কাকে গিয়ে কি বলবেন ভেবে উঠতে পাড়ছেন না তারা। আত্বসম্মানের শিকলে আবদ্ধ হয়ে দিন গুনছেন আর ভাবছেন কবে ফিরে আসবে স্বাভাবিক জীবন, কবে মুক্তি পাবেন এই মহামারী করোনা ভাইরাসের বন্দিশালা থেকে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব যাদের কপালে সবচেয়ে বেশি দুশ্চিন্তার ভাঁজ পড়েছে, তারা দিন-মজুর ও নিম্ন আয়ের মানুষ। সরকারি সাধারণ ছুটি ঘোষনার সাথে দেশ আজ লকডাউনে। কর্মহীন হয়ে পড়া সময়কাল প্রায় তিন সপ্তাহ। যত দির যাচ্ছে ততই যেন আরো অসহায় হয়ে পড়েছেন খেটে খাওয়া মানুষগুলো। তাদের মনেও একই ভাবনা কবে ফিরে আসবে স্বাভাবিক জীবন কবে মুক্তি পাবেন এই মহামারী করোনা ভাইরাসের প্রদুর্ভাব থেকে। তার পড়েও দু’বেলা দু’মুটো খেয়ে বেঁচে থাকার স্বপ্ন আমাদের সবার। দেশের এই কঠিন অবস্থায় সরকারি খাদ্য সহায়তার পাশাপাশি ইতিমধ্যে অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠান অসহায়দের পাশে দাঁড়িয়েছেন, ছুঁটছেন অসহায়দের ঘরে ঘরে। তাদের সাধুবাদ জানাই। তেমনি দেশের এই ক্রান্তিলগ্নে কর্মহীন অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারকে সহযোগিতায় এগিয়ে এলেন সুনামগঞ্জ পৌরসভার ০৮ নং ওয়ার্ডের বড়পাড়ার যুব সমাজ। বড়পাড়া এলাকায় কর্মহীন, রিক্সা চালক, দিন-মজুর, ভাড়াটিয়া ও মধ্যবিত্তসহ প্রায় তিনশত পরিবারের বাসায় রাতের আধাঁরে বাড়ি বাড়ি গিয়ে উপহার সামগ্রী পৌঁছে দিচ্ছেন। তাদের উপহার সামগ্রীর তালিকায় যুক্ত হয়, ৫ কেজি চাল, ২ কেজি আটা, ২ কেজি আলু, ১ কজি ডাল, ১ কেজি পেয়াজ, ১ লিটার তেল, ৫০০ গ্রাম লবন, ১ পিছ সাবান। যুব সমাজের নেতারা বলেন, অসহায়দের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য। আমরা ভোট কিনতে অসহায়দের পাশে দাঁড়াইনি। মানুষ মানুষের জন্য, আজ এই মহামারি দর্যোগের সময় আমরা যে এই অসহায় মানুষদের একটু সাহায্য করতে পারছি এতেই আমরা ধন্য। তারা বলেন শুধু আমাদের অর্থায়নেই নয়, আমাদের বন্ধু-বান্ধব, কিছু প্রিয় মানুষ, ব্যবসায়ী ও দয়ালু ব্যক্তিরা তাদের নিজ উদ্যেগে আমাদের সাথে যোগাযোগ করে বিভিন্ন উপহার সামগ্রী পৌছে দিচ্ছেন। তাদের দেয়া উপহার সামগ্রী আমরা অসহায়দের বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছি মাত্র। তাহাদের বন্ধু-বান্ধব সহ এলাকার এবং এলাকার বাহিরের কিছু দয়ালু ব্যক্তিদের কৃতজ্ঞতা জানান তারা। একই সাথে সমাজের উচ্চবিত্তসহ সবাইকে এ ভয়াবহ দুর্যোগে সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET