, , ,

শিরোনামঃ-




সুনামগঞ্জের তাহিরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত এক

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : নভেম্বর ২৬ ২০১৯, ১৭:৫৩ | 923 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রণয় সরকার শাওন(২৪) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। সে উপজেলার শ্রীপুর (দ.) ইউনিয়নের গোপীনাথ নোয়াগাঁও গ্রামের শ্যামচাঁদ সরকারের ছেলে।সোমবার রাত আনুমানিক ৭টার দিকে নিজ বাড়ি হতে মোটরসাইকেল যোগে মোহনগঞ্জ হয়ে নেত্রকোনা যাওয়ার পথে বারহাট্রা নামক এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটলে, ঘটনাস্থলেই সে নিহত হয়।দুর্ঘটনার খবর পেয়ে নেত্রকোনার জেলার বারহাট্রা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট তাহিরপুর উপজেলা শাখার সভাপতি অপু তালুকদার জানান, মঙ্গলবার তার লাশ নিজ উপজেলার গোপীনাথ নোয়াগাঁও গ্রামে আনা হবে।তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মো. আতিকুর রহমান দুর্ঘটনার খবরের নিশ্চিত করে বলেন, মঙ্গলবার নিহতের লাশ তার গ্রামের বাড়িতে আনা হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET