, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার বাদাঘাট দক্ষিণ ইউপি আওয়ামীলীগের নব গঠিত কমিটি বাতিল করার দাবিতে ঝাড়– মিছিল করেছে ইউনিয়ন আ’লীগ নেতৃবৃন্দ




সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার বাদাঘাট দক্ষিণ ইউপি আওয়ামীলীগের নব গঠিত কমিটি বাতিল করার দাবিতে ঝাড়– মিছিল করেছে ইউনিয়ন আ’লীগ নেতৃবৃন্দ

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : নভেম্বর ৩০ ২০১৯, ১৯:৩২ | 898 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বিশ্বম্ভরপুর উপজেলার বাদাঘাট দক্ষিণ ইউপি আওয়ামীলীগের নব গঠিত কমিটি বাতিল করার দাবিতে ঝাড়– মিছিল করেছে ইউনিয়ন আ’লীগ নেতৃবৃন্দ।

শুক্রবার বিকেলে উপজেলার শক্তিয়ারখলা বাজারে তৃণমূল আওয়ামীলীগের নেতাকর্মীদের আয়োজনে মিছিল শেষে পথ সভায় বক্তাগন বলেন, উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. ছবাব মিয়ার ভাই আশরাফুল আলম নবাবকে বাদাঘাট দক্ষিণ ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক করা হয়েছে। যেখানে মাননীয় প্রধানমন্ত্রী নিদের্শে দলে শুদ্ধি অভিযান চলছে সেখানে কিভাবে উপজেলা বিএনপির সভাপতির ভাইকে আশরাফুল আলম নবাবকে সাধারণ সম্পাদক করা হলো আমরা তার কিছুই বুঝলাম না। বক্তাগণ দ্রæত নব গঠিত কমিটিকে বাতিল করে পুনরায় নতুন কমিটি গঠন করার দাবি জানান।

বক্তব্য দেন বাদাঘাট দক্ষিণ ইউপি আ’লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রুস্তুম আলী, বাদাঘাট ইউপি কৃষকলীগের সাবেক সাধারণ সম্পাদক আনন্দ মোহন দাস মনা, আব্দুল গনি, ইউপি আ’লীগ নেতা মফিল উদ্দিন প্রমুখ।

নাম প্রকাশে অনিচ্ছুক বাদাঘাট দক্ষিণ ইউনিয়ন আ’লীগ একাধিক নেতা বলেন,

২০১৬ সালে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দিতা করেছিলেন আশরাফুল আলম নবাবের বড় ভাই উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট ছবাব মিয়া। সেই নির্বাচনে নৌকার প্রার্থী থাকা সত্ব্যেও আশরাফুল আলম নবাব প্রকাশ্যে বিএনপির প্রার্থীর পক্ষে নির্বাচন করেন। স¤প্রতি অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনেও নৌকার প্রার্থীর বিরোদ্ধে অবস্থান নিয়ে স্বতন্ত্র প্রার্থী মো. সফর উদ্দিনের পক্ষে নির্বাচন করেন আশরাফুল আলম নবাব।

বাদাঘাট দক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি পদপ্রার্থী আব্দুল আওয়াল বলেন, আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রীর নিদের্শনা মোতাবেক কমিটি গঠন করা হোক। কমিটিতে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, বিএনপি-জামায়াত পরিবারের লোকদেরকে যেন কোন অবস্থাতেই স্থান না দেওয়া হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET