, , ,

শিরোনামঃ-
  • হোম
  • রাজনীতি
  • সুনামগঞ্জে বিএনপির ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন




সুনামগঞ্জে বিএনপির ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

এম এ বাছির, ষ্টাফ করেসপন্ডেন্ট,সুনামগঞ্জ।

আপডেট টাইম : সেপ্টেম্বর ০১ ২০২২, ২৩:০৬ | 942 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল। বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর) দুপুরে সুনামগঞ্জ জেলা বিএনপির আয়োজনে শহরের পুরাতন বাসটেন্ড এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের আলফাত স্কয়ার পয়েন্ট গেলে পুলিশ বাধা দেয়। পরে নেতাকর্মীরা পুনরায় বিক্ষোভ মিছিলটি পুরাতন বাসটেন্ড এলাকায় এসে সমাপ্ত করে। সুনামগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড.নুরুল ইসলাম নুরুলের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য মিজানুর রহমান, সাবেক সাংসদ নজির হোসেন, জেলা বিএনপির সহ সভাপতি নাদের আহমদ, অ্যাড.মল্লিক মহিউদ্দিন সুহেল, অ্যাড, মাশুক আলম, অ্যাড.শেরনুর আলী,
জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাড.মামুনুর রশিদ কয়েস, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শামুসুজ্জামান, জেলা ছাত্রদলের আহবায়ক জাহাঙ্গীর আলম, সদস্য সচিব তারেক মিয়া, প্রমুখ।
নেতৃবৃন্দরা বলেন,ভোটার বিহীন এই আওয়ামীলীগ সরকার দেশের মানুষের ভোটাধিকার হনন করে রাষ্ট্রীয় ক্ষমতায় আছে। এই সরকার দেশের মানুষের গনতান্ত্রিক অধিকার হরন করে বিরোধী দলের মত প্রকাশের স্বাধীনতাকে নির্বাসনে পাঠিয়ে তারা জোর করে ক্ষমতায় থাকতে চায়। অবিলম্বে এই অবৈধ সরকারের পতন নিশ্চিত করে র্নিদলীয় তত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রদানের দাবী জানান।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET