২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




সুন্দরবনে জ্যান্ত হরিণসহ ৪টি কুমিরের চামড়া উদ্ধার

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : অক্টোবর ০৭ ২০১৮, ২১:৩৩ | 772 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট অফিস:- বাগেরহাটের পূর্ব সুন্দরবনের শরণখোলা ও চাঁদপাই রেঞ্জের মধ্যবর্তী দুধমূখী খাল থেকে  ৪টি কুমিরের চামড়া ও একটি জ্যান্ত হরিণ উদ্ধার করেছে বনবিভাগ। জ্যান্ত হরিণটি ওই বনে অবমুক্ত করা হয়েছে।

শনিবার রাত ৯টার দিকে  ৪টি কুমিরের চামড়া ও একটি জ্যান্ত হরিণ উদ্ধার করেছে বনবিভাগ। পূর্ব বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মাহমুদুল হাসান রবিবার বিকেলে মোবাইল ফোনের মাধ্যমে বলেন, চাঁদপাই রেঞ্জের হরিণটানা টহল ফাঁড়ির বনরক্ষীরা দুধদমুখী খালে নিয়মিত টহলকালে একটি ডিঙ্গি নৌকা দেখতে পান। এসময় বনরক্ষীরা নৌকাটি থামাতে বললে দ্রুত বনের কাছে ভিড়িয়ে নৌকায় থাকা লোকজন বনের মধ্যে পালিয়ে যায়। পরে নৌকা তল্লাশী করে ৪টি কুমিরের চামড়া, চার পা বাঁধা একটি জ্যান্ত হরিণ উদ্ধার করা হয়।


ডিএফও আরো বলেন, উদ্ধারকৃত চামড়া সংরক্ষণের জন্য বাগেরহাট পূর্ব সুন্দরবন বিভাগের মাধ্যমে রবিবার ঢাকায় পাঠানো হয়েছে। এঘটনায় অজ্ঞাত পাচারকারীদের আটকে সুন্দরবনে অভিযান চলছে। এঘটনায় বন্যপ্রাণী শিকার ও পাচার প্রতিরোধ আইনে একটি মামলা করা হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET