, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • সুন্দরবন লর্ড প্রজাস্বত্ব এস্টেটের মতবিনিময় সভা অনুষ্ঠিত।




সুন্দরবন লর্ড প্রজাস্বত্ব এস্টেটের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : আগস্ট ২৪ ২০২১, ১৯:৪৮ | 1130 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বাগেরহাটে অনুষ্ঠিত হলো সুন্দরবন লর্ড প্রজাস্বত্ব এস্টেটের মতবিনিময় সভা। শরণখোলা এবং মোড়েলগঞ্জ উপজেলার সব জমির মালিক দাবিকারী মোরেলগঞ্জ উপজেলার পিসি বারুইখালী গ্রামের আকবর আলী হাওলাদারের পুত্র আব্দুস সামাদ হাওলাদারের উপস্থিতিতে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সোমবার (২৩ আগস্ট) বেলা ১১ টায় সুন্দরবন লর্ড প্রজাস্বত্ব স্টেটের মালিকের কাছারি বাড়িতে যে সকল বিবাদী আরজি স্বীকার করেছে তাদের ৪ শতাধিক সদস্যের উপস্থিতিতে দিনব্যাপী এই মতবিনিময় সভা করা হয়। আব্দুস সামাদ হাওলাদার প্রাদেশিক সরকারের ১৯২৮ সালের ৮ বঙ্গীয় প্রজাস্বত্ব আইন ও প্রাদেশিক সরকারের খাস রেকর্ড অনুযায়ী সুন্দরবন লর্ড প্রজাস্বত্ব এস্টেট কবলা সূত্রে চিরস্থায়ী ভাবে নিজের নামে সব জমির মালিক ঘোষণা করেন। এলাকায় তাকে জমিদার হিসেবে সম্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাটের স্বনামধন্য ব্যক্তিত্ব শেখ আজিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা সাখাওয়াত জমাদ্দার, বীরমুক্তিযোদ্ধা ইসমাইল খান, আব্দুল বারী হাওলাদার, মোঃ আল আমিন সিকদার, মোহাম্মদ লাল মিয়া তালুকদার, এস এম হাবিবুর রহমান, মোঃ জালাল মীর, অবসরপ্রাপ্ত শিক্ষক সুশীল রঞ্জন বিশ্বাস, মো: জাহাঙ্গীর হাওলাদার, রেক্সোনা আক্তার বেবী, রাহিলা আক্তার, মুর্শিদা ইসলাম সহ ৪ শতাধিক সদস্য।
 সুন্দরবন প্রজাস্বত্ব এস্টেটের মালিক দাবিদার আব্দুস সামাদ হাওলাদার জানান, এই এস্টেটের বিষয়ে সরকার ও উর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তাদের সাথে আলোচনা চলছে। ১৮৮৫ সালের ৮নং বঙ্গীয় প্রজাস্বত্ব আইন মোতাবেক এবং ১৯২৮ সনের ৪নং বঙ্গীয় আইনের(সংশোধনী) সুন্দরবন পরগনার লর্ড ভুক্তমধ্যস্বত্ব মালিকানায় সাবেক জমিদারী দখল বলবত প্রজাস্বত্ব আইনের সম্পাদিত চিরস্থায়ী প্রজাস্বত্ব স্টেট কালেক্টরীভুক্ত খাস তৌজির মহলের সত্বাধীকারী আমি নিজে। ১৯৫০ সালের রাষ্ট্রীয় ও বঙ্গীয় প্রজাস্বত্ব আইনের পঞ্চম খন্ড বলবৎ থাকা মর্মে আলোচনা হয়েছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET