, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • সোনাগাজীতে এক হাজার পরিবারকে খাদ্য সহায়তা দিলেন মিলন




সোনাগাজীতে এক হাজার পরিবারকে খাদ্য সহায়তা দিলেন মিলন

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : এপ্রিল ০৪ ২০২০, ১৮:২৬ | 832 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

প্রাণঘাতী করোনা ভাইরাস পরিস্থিতিতে সোনাগাজী উপজেলার চারচান্দিয়ায় এক হাজার পরিবারের জন্য খাদ্য সহায়তা দিলেন ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন মিলন।

শনিবার (৪ এপ্রিল) সকাল ১০টায় পৌর মেয়র এডভোকেট রফিকুল ইসলাম খোকন উপস্থিত থেকে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। পরে ইউনিয়ন ৯ ওয়ার্ডে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের মাধ্যমে খাদ্য সামগ্রী মানুষের ঘরে ঘরে পৌঁছে দেয়া হয়।

চেয়ারম্যান মিলন জানান, তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ফেনী-২ আসনের সাংসদ ও ফেনী জেলা আ’লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীর নির্দেশে তিনি তার উপার্জনের ব্যক্তিগত তহবিল থেকে করোনা সমস্যার কারণে কর্মহীন মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
তিনি আরো জানান, কর্মহীন মানুষদের খুঁজে বের করে  তালিকা তৈরি করা হয়। পরে ইউনিয়নের ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের মাধ্যমে খাদ্য সামগ্রী মানুষের ঘরে ঘরে পৌঁছে দেয়া হয়েছে।

এর আগে করোনাভাইরাস পরিস্থিতিতে নিজাম উদ্দিন হাজারী ত্রানসহ চারচান্দিয়ায় ৯৫০ কর্মহীন শ্রমজীবী ও নিম্নআয়ের পরিবারে মাঝে সহায়তা বিতরণ করেছেন চেয়ারম্যান মোশারফ হোসেন মিলন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET