ফেনীর সোনাগাজী উপজেলায় উত্তর চরচান্দিয়া ইউনিয়নে ভয়াবহ অগ্নিকান্ডে ৯টি বসত ঘর পুড়ে ভস্মিভূত হয়েছে।
বুধবার রাত সাড়ে এগারোটার দিকে উপজেলার উত্তর চরচান্দিয়া ইউনিয়নের রশিদ সওদাগরের বাড়িতে এ অগ্নিকান্ড ঘটে।
অগ্নিকান্ডের ঘটনায় ৮টি পরিবারের বসতঘর ও রান্নাঘরসহ মামালাল পুড়ে প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
জানা যায়, রাতে গ্রামের আজিজ উল্যাহর ছেলে হেদায়েত উল্যাহর বসতঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। আগুনের লেলিহান শিখা মুহুর্তের মধ্যে আশপাশের বসতঘরে ছড়িয়ে পড়ে।
স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রনে আনার আপ্রান চেষ্টা করেও শেষ রক্ষা করতে পারেনি। আগুনে গ্রামের
হেদায়েত উল্যাহর, তার সহোদর আমান উল্যাহর, এমদাদ উল্যাহর , সানা উল্যাহর, একই বাড়ির দেলোয়ার হোসেনের ছেলে আবুল কালামের বসত ও রান্নাঘর, তার সহোদর আবুল খায়েরের এবং একই বাড়ির ইব্রাহীমের বসত ও রান্নাঘর মালামালসহ ভস্মিভূত হয়। নগদ টাকা, আসবাবপত্রসহ মালামাল পুড়ে প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থরা জানিয়েছেন।
ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় সব হারিয়ে ৮টি পরিবার বর্তমানে খোলা আকাশের নীচে অবস্থান করছে।
খবর পেয়ে উপজেলা উপজেলা প্রকল্প বাস্তবায়ন বাস্তবায়ন অফিস (পিআইও), পৌর মেয়র এড. রফিকুল ইসলাম, স্থানীয় ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন মিলন, জেলা ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম বাদল ও যুবনেতা আরিফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থদের শান্তনা দেন।
পরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে নিত্য প্রয়োজনীয় প্রায় সকল প্রকার খাদ্য সামগ্রী, কম্বল, নগদ টাকা প্রদান করেন চেয়ারম্যান মোশারফ হোসেন মিলন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ২বান্ডিল করে টিন এবং নতুন ঘর নির্মাণ করে দেয়ার ঘোষণা দেন।









