১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার, ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




সোনাগাজীতে  সিঁধ কেটে চুরি

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : মে ২৯ ২০২০, ১৯:৩৪ | 881 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ফেনী জেলার সোনাগাজীর চরদরবেশ ইউনিয়নে একটি বাড়িতে সিঁধেল চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত শেষ রাতে ইউনিয়নের পূর্ব সেনের খিল গ্রামে ফজর আলী মেস্তরী বাড়ীতে এ ঘটনা ঘটে। প্রায় ১লক্ষ টাকার মালামাল নিয়ে।যায় চোর।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১টার দিকে উপজেলার চরদরবেশ ইউনিয়নের পূর্ব সেনের খীল গ্রামের ফজর আলী মেস্তরী বাড়ীর নিজাম উদ্দিনের ঘরের সিঁধ কাটেছে চোরের দল। এসময় চোরের দল ২টি স্বর্ণের চেইন, নগদ  ৩০ হাজার টাকা, ১টি কম্বল ও কিছু নতুন কাপড়-চোপড়  নিয়ে গেছে।

তবে ঘটনার সময় নিজাম উদ্দিনের মায়ের গালার চেইন টান দিয়ে নেওয়ার সময় জেগে উঠায় শোরগোল চিৎকার করে এবং পাশের বাড়ির লোকজন চোরকে ধাওয়া করলেও পালিয়ে যায়।

খবর পেয়ে সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ সাজেদুল ইসলাম ও তদন্ত কর্মকর্তা আবদুর রহিম সরকার, চরদরবেশ ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম ভুট্টু এবং স্হানীয় ইউপি সদস্য হাজী রমজান আলী ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থদের শান্তনা দেন।

সোনাগাজী মডেল থানার অফিসা ইনচার্জ  সাজেদুল ইসলাম বলেন, এই ব্যাপারে জানার পর পরই তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ক্ষতি পরিবারের লিখিত অভিযোগ পেলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন তিনি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET