, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • সোনাগাজীতে সেলিম আল দীন সাংস্কৃতিক কেন্দ্র গড়ে তোলা হবে- সংস্কৃতি প্রতিমন্ত্রী খালিদ




সোনাগাজীতে সেলিম আল দীন সাংস্কৃতিক কেন্দ্র গড়ে তোলা হবে- সংস্কৃতি প্রতিমন্ত্রী খালিদ

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : মার্চ ০৬ ২০২০, ০৩:৫৭ | 839 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সোনাগাজীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দেশবরেণ্য নাট্যকার সেলিম আল দীন স্মরণে পাঁচ দিনব্যাপী সেলিম আল দীন মেলা উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার মঙ্গলকান্দি বহুমুখি উচ্চ বিদ্যালয় মাঠে বেলুন ও পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ।

প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি প্রতিমিন্ত্রী বলেন,মেলাটি যেন প্রতিবছর আয়োজন করা যেতে পারে ও মানুষ সাংস্কৃতিক চর্চা করতে পারে তার জন্য সোনাগাজীতে সেলিম আল দীনের নামে সাংস্কৃতিক কেন্দ্র গড়ে তোলা হবে। সেলিম আল দীন আমার খুব কাছের মানুষ ছিলেন,তিনি অনেক বড় ব্যাক্তিত্ব ছিলেন। তিনি জাহাঙ্গিরনগর বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা বিভাগ প্রতিষ্ঠা করেছিলেন। মহান ব্যাক্তিটি আমাদের সংস্কৃতির জন্য অনেক অবদান রেখে গেছেন। তার সৃষ্টি সবার মাঝে ছড়িয়ে দিতে হবে।

ফেনীর জেলা প্রশাসক ওয়াহিদুজজামানের সভাপতিত্বে ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নিয়তি রানী কৈরীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ফেনী সদর আসনের এমপি নিজাম উদ্দিন হাজারী, ফেনী- ৩ আসনের এমপি লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী,পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী, সোনাগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন,উপজেলা নির্বাহী কর্মকর্তা অজিত দেব,পৌর মেয়র এডভোকেট রফিকুল ইসলাম খোকন,উপজেলা ভাইস চেয়ারম্যান সাখাওয়াতুল হক বিটু,উপজেলা আ’লীগের সভাপতি অধ্যাপক মফিজুল ইসলাম,বাংলাদেশ গ্রাম থিয়েটারের সাধারন সম্পাদক তৌফিক হাসান ময়না,সেলিম আল দীনের সহোদর বোরহান উদ্দিন।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনি ,সাংবাদিক, সংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ,রাজনৈতিক ব্যক্তিবর্গ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
সাংস্কৃতিক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও জেলা প্রশাসনের সহযোগিতায় ৫ দিনে এ মেলায় নাট্যকারের প্রাণের সংগঠন বাংলাদেশ গ্রাম থিয়েটার ও ঢাকা থিয়েটার ছাড়াও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ, হাকিম আলী গায়েন থিয়েটার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ, ফেনী সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন দল অংশগ্রহণ করবে। মেলায় সেলিম আল দীন বইয়ের স্টল, তার জীবনী নিয়ে নির্মিত প্রামাণ্য চিত্র, ছবি প্রদর্শনীসহ লোকসংগীত,নৃত্য, জারি, বাউল গানের আয়োজন করা হয়েছে। মেলায় বিনোদনের জন্য রয়েছে বই,মৃৎ শিল্প, হস্তশিল্প, ক্ষুদ্র-নৃ গোষ্ঠীদের পন্য, শিশুদের খেলনা, কাপড় শাড়ি চুড়ি, মনোহারি দোকান সহ ৪০টি স্টল ও বিনোদনের জন্য ফটোগ্যালারী, নাগরদোলা, বৈদ্যুতিক নৌকা, মিনিট্রেন ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET