পবিত্র রমজান উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর উপহার পেল সোনাগাজীর ২৭০০কর্মহীন পরিবার। বৃহস্পতিবার সকালে এই সহায়তা কর্মসূচি উদ্বোধন করেন পৌর মেয়র, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম খোকন।
সোনাগাজীর পৌরসভার মেয়র জানায়, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সোনাগাজীতে কর্মহীন মধ্যবিত্ত ৩০০ পরিবারকে ১০ কেজি করে চাউল এবং হতদরিদ্র ২২০০ পরিবারকে ৫ কেজি করে চাউল ও ২কেজি করে আলু দেওয়া হয়েছে। ওয়ার্ড কাউন্সিলরদের সাথে নিয়ে ৬ষ্ঠ দফায় এই উপহার সামগ্রি বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হয়।
তিনি আরো জানায়, সবাইকে ঘরে থাকুন সোনাগাজী পৌরসভার কোন মানুষ যেন না খেয়ে থাকে, সে ব্যাপারে তিনি সজাগ রয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রদত্ত ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।
এর আগে তিনি তার উপার্জনের ব্যক্তিগত তহবিল থেকে, সরকারিভাবে প্রাপ্ত, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রটোকল অফিসার আলা উদ্দিন আহমেদ চৌধুরী নাসিম থেকে প্রাপ্ত ও ফেনী-২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারী থেকে প্রাপ্ত খাদ্য সামগ্রীগুলো কর্মহীন মানুষদের মাঝে বিতরণ করেন।









