করোনা ভাইরাস প্রতিরোধে হতদরিদ্র কর্মহীন মানুষের সহায়তায় কাজিপুর উপজেলা আ.লীগের উদ্যোগে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে প্রধানমন্ত্রি জননেত্রি শেখ হাসিনার ঘরে থাকার আহ্বান মেনে কর্মহীন হয়ে পড়া দুঃস্থ ৪৭৫ টি পরিবারের মাঝে খাবার সামগ্রী বিতরণ করা হয়েছে। সহায়তা সামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি চাল এবং সাবেক এমপি প্রকৌশলী তানভীর শাকিল জয় এর অর্থায়নে এক কেজি ছোলা ও এক কেজি চিনি। উপজেলার স্থলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী। এসময় উপস্থিত ছিলেন সোনামুখী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান আলী খান, উপজেলা আ.লীগের প্রচার সম্পাদক উজ্জ্বল কুমার ভৌমিক, ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মাস্টার, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান আসাদ, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পবিত্র কুমার সাহা, যুবলীগ নেতা রফিকুল ইসলাম, আনোয়ার হোসেন প্রমূখ।
Please follow and like us:









