৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার, ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • সোহেল চৌধুরী তৃতীয় বারের মতো ছাগলনাইয়া পাইলট বালিকা বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত




সোহেল চৌধুরী তৃতীয় বারের মতো ছাগলনাইয়া পাইলট বালিকা বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত

নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

আপডেট টাইম : অক্টোবর ০২ ২০১৮, ১৮:৪৮ | 889 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 

নজরুল ইসলাম চৌধুরীঃ

ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির তৃতীয় বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল।  মঙ্গলবার (২ অক্টোবর) বিকেলে বালিকা বিদ্যালয় অফিসে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও ম্যানেজিং কমিটি নির্বাচনের প্রিজাইডিং অফিসার একেএম আলী জিন্নার সভাপতিত্বে সভাপতি নির্বাচন উপলক্ষে আয়োজিত বৈঠকে নব-নির্বাচিত সদস্যরা তৃতীয় বারের মতো সোহেল চৌধুরীকে সভাপতি নির্বাচিত করেন । সভাপতি নির্বাচনের পর নতুন কমিটির সদস্যরা নব-নির্বাচিত সভাপতি ও ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যাান মেজবাউল হায়দার চৌধুরীর সঙ্গে মতবিনিময় করেন । ম্যানেজিং কমিটির সদস্য সচিব ও স্কুলের প্রধান শিক্ষক আবুল বশর স্বাগত বক্তব্য রাখেন ।
মতবিনিময় সভায় ছাগলনাইয়া বিআরডির চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জসীম উদ্দিন, ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির দাতা সদস্য আবদুল ওয়ায়েদ, অভিভাবক সদস্য ছাগলনাইয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক মুহাম্মদ আবুল হাসান, মোঃ জসীম উদ্দিন, শাহ আলম, আলমগীর বাবলু, শিক্ষক প্রতিনিধি মোঃ মনির উদ্দিন, খোরশেদা আক্তার, আতিক উল্যাহ ইউছুপি, কার্তিক চন্দ্র শিকদার উপস্থিত ছিলেন । মতবিনিময় সভায় নব-নির্বাচিত সভাপতি ম্যানেজিং কমিটির নবাগত সদস্যদের প্রতি শিক্ষার মানোন্নয়নে কমিটির সদস্য ভুমিকা রাখার আহবান জানিয়েছেন । গত ১৬ সেপ্টেম্বর ওই স্কুলের তফসিল ঘোষণার পর ২৭সেপ্টেম্বর মনোনয়নপত্র বাচাইয়ের তারিখে প্রতিপদে একজন করে প্রার্থী থাকায় বিনাপ্রতিদ্বন্ধিতায় ম্যানেজিং কমিটির সদস্যরা নির্বাচিত হয়েছেন ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET