, , ,

শিরোনামঃ-




স্ত্রীসহ ভোট দিলেন সাতবারের এমপি মোস্তাফিজুর রহমান ফিজার।

মোঃ আবু শহীদ, ফুলবাড়ী,দিনাজপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ০৭ ২০২৪, ১৫:০৯ | 749 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

শীতের কুয়াশা উপেক্ষা করে শান্তি পূর্ণ পরিবেশে দিনাজপুরের ফুলবাড়ীতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে ভোট প্রদান করেছেন ৭বারের এমপি মোস্তাফিজুর রহমান ফিজার।
আজ সকাল ৯ টায় স্ত্রী ও দুই মেয়েসহ ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করেন তিনি।
ফুলবাড়ী উপজেলায় ৫২টি কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে সকাল ৮টা থেকেই ভোট গ্রহণ শুরু হয়েছে। কুশায়া ঢাকা উপজেলার বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে ভোটার উপস্থিতি তেমন দেখা না গেলেও সংশ্লিষ্টরা বলছেন বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়তে পারে।
ফুলবাড়ী-পার্বতীপুর নিয়ে দিনাজপুর-৫ আসনটিতে সাবেক সংসদ মোস্তাফিজুর রহমান ফিজারসহ শেষ  পর্যন্ত ৫জন প্রার্থী প্রতিদন্দিতা করছেন।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আল কামাহ তমাল বলেন,উপজেলার ৫২টি কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহন চলছে। আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারিতে এখন পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET