স্বর্ন পদক পেলেন বাংলাদেশ মাদ্রাসা বোর্ড পরীক্ষায় বাংলাদেশের মধ্যে প্রথম স্থান অর্জনকারী সিরাজগঞ্জের সন্তান-ইয়ামিন সেখ। সিরাজগঞ্জ থেকে ষ্টাফ রিপোর্টার আশরাফুল ইসলাম জয় জানান গতকাল রাত ১০ ঘটিকার সময় মিরপুর স্কুল মাঠে সিরাজগঞ্জ মিরপুর এমদাদিয়া হাফিজিয়া নূরানী মাদ্রাসার উদ্যোগে নাজেরা ছবক প্রদান ও পুরুস্কার বিতরনী অনুষ্ঠানে আনুষ্ঠানিক ভাবে ইয়ামিন সেখের কাছে স্বর্ন পদক তুলে দেন । মোঃ ইয়ামিন সেখ নূরানী তা”লীমুল কুরআন চট্টগ্রাম বোর্ড থেকে বাংলাদেশের মধ্যে তৃতীয় শ্রেনীর সনদ পরীক্ষায় সর্বচ্চ নম্বর ৯০০ এর মধ্যে ৮৯০ পেয়ে প্রথম স্থান অধিকার করেন। মোঃ ইয়ামিন সেখ সিরাজগঞ্জ মিরপুর এমদাদিয়া হাফিজিয়া নূরানী মাদ্রাসার ছাত্র এবং সিরাজগঞ্জ পৌর শহরের ১৫ নং ওয়ার্ড মিরপুর গ্রামের মৃত খবির উদ্দীনের পুত্র। বোর্ড পরীক্ষায় মোট পরীক্ষার্থী অংশগ্রহন করেন ৩ লক্ষ ৫৩ হাজার ১৫২ জন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসার সভাপতি হাজী কোরবান আলী, পিন্সিপাল হাফেজ আবু হুরায়রা , মিরপুর গ্রাম পঞ্চায়েত কমিটির সভাপতি আবুল হোসেন তাপস, বাংলাদেশের নূরানী তা’লিমুল কুরআন চট্টগ্রাম বোর্ডের সিনিয়র প্রশিক্ষক ও পরিদর্শক মাওঃ মোঃ এমদাদুল্লাহ। সুখ পাখির পরিচালক ডা: গোলাম কিবরিয়া প্রমুখ। এছারাও এই মাদ্রাসার ৪০ জন এ ( প্লাস প্রাপ্ত) ছাত্র/ছাত্রীদের মাঝে পুরুস্কার তুলে দেওয়া হয় এবং ইসলামি সংগীত, হামদ এ এলাহী ও নাতে রাসুল পরিবেশন করা হয়।









