, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আটোয়ারীতে সেমিনার




স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আটোয়ারীতে সেমিনার

ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ২৯ ২০২১, ১০:০৯ | 828 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী : স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশে উত্তরণ উদযাপন উপলক্ষে পঞ্চগড়ের আটোয়ারীতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার (২৮ মার্চ) উপজেলা পরিষদ উম্মুক্ত মঞ্চে “ রূপকল্প ২০৪১: উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ” বিষয়ের উপর সেমিনার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান। উপজেলা একাডেমিক সুপারভাইজার রেজাউন নবী রাজা’র সঞ্চালনায় “ রূপকল্প ২০৪১: উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ” বিষয়ের উপর গুরুত্বারোপ করে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ হুমায়ুন কবীর, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল্লাহ আল মামুন। পরে উন্নয়ন বিষয়ক কুইজ ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা, নিজ নিজ দপ্তরের স্থানীয় বিভিন্ন উন্নয়নচিত্র ভিডিও চিত্রের মাধ্যমে প্রদর্শণ , উন্নয়ন মেলায় অংশগ্রহনকারী ৩৬ টি স্টল দাতাদের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় নির্ধারন করে সকল স্টলদাতাদের শুভেচ্ছা পুরস্কার প্রদান করা হয়। বিকেলে মনোজ্ঞ সাংস্কুতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দু’দিনব্যাপি কর্মসুচির সমাপ্তি ঘটে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET