বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২১ উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে বঙ্গবন্ধু আইনছাত্র পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ । ২৬ মার্চ শুক্রবার সকালে শহরের মুক্তির সোপানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু আইনছাত্র পরিষদের সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সম্পাদক রিয়াদ রাশেদীন তালুকদার সৌরভ, সহ-সভাপতি রাহুল কুমার, সাধারণ সম্পাদক আকিবুর রহমান শাওন, আইন সম্পাদক লুবনা ইয়াসমিন, যুগ্ম সম্পাদক রোমানা সুলতানা সাথী, সদস্য লাইকুর আলদীন, শাহাদত সিরাজী, সিরাজগঞ্জ ল’ কলেজ কমিটির সভাপতি মোঃ সালাহ্উদ্দিন সালাম, সাধারণ সম্পাদক রুহুল আমিন জুয়েল, প্রমুখ।।









