, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • সড়ক দুর্ঘটনায় পা হারানো বৃদ্ধের আর্তি ,ভ্যানের ব্যবস্থা হলি উপার্জন করে সংসার চালাবো




সড়ক দুর্ঘটনায় পা হারানো বৃদ্ধের আর্তি ,ভ্যানের ব্যবস্থা হলি উপার্জন করে সংসার চালাবো

গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

আপডেট টাইম : সেপ্টেম্বর ২০ ২০২১, ২০:০৫ | 800 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ভিক্ষে করবনা ভাইজান এট্টা ভ্যানের ব্যবস্থা হলি উপার্জন করে সংসার চালাবো

ভিক্ষে করবনা ভাইজান, এট্টা খবর লিখে দেন কেউ যদি দয়া করে আমারে একখান ভ্যান কেনার ব্যবস্থা করে দেয় তাহলি আমি এক পা দিয়ে ভ্যান চালায়ে উপার্জন করে খাতি পারব। সড়ক দুর্ঘটনায় এক পা হারানো নির্মাণ শ্রমিক রুহুল আমীন মোড়লের করুন আর্তি এটা। খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর শহরের এক বস্তিতে পরিবার পরিজন নিয়ে ভাড়া থাকেন তিনি। স্ত্রী আর দুই মেয়েকে নিয়ে ৪জনের সংসার তার, একমাত্র ছেলে বিয়ে করে আলাদা থাকে। ৬২ বছর বয়সী রুহুল আমীন গত ২২জুলাই সকালে বাইসাইকেল চালিয়ে কাজে যাচ্ছিলেন। চুকনগর-যশোর মহাসড়কের নরনিয়া কাটাখাল ব্রীজ পার হলে পিছন থেকে একটি বাঁলুবোঝাই ট্রাকের ধাক্কায় মহাসড়কের উপর সিটকে পড়েন রুহুল আমীন। এতে তার ডান পায়ের হাটুর উপর থেকে একাধিক স্থানে ভেঙ্গে যায়, এক পর্যায়ে সেখান থেকে পা কেটে বাদ দিতে হয়েছে। এঘটনায় সারা জীবনের জন্যে পঙ্গুত্ব বরণ করতে হয় তাকে, সহায় সম্বল যা ছিল তার সব শেষ করে চিকিৎসা করিয়েছেন। এখন পরিবার পরিজন নিয়ে মানবের জীবন যাপন করতে হচ্ছে তাকে, তবুও জীবনযুদ্ধে পরাজিত হতে চাননা রুহুল আমীন।

বুকভরা আশা নিয়ে তিনি এসেছিলেন এই প্রতিবেদকের কাছে, এ সময় অশ্র“ভেজা চোখ আর কাঁপা গলায় তিনি সারাজীবন পরিশ্রম করা সংগ্রামী এই মানুষটি বললেন, ভাইজান ভিক্ষা করে রুটি রুজির কথা চিন্তাও করিনে, একটি পা নেই তাতে কি হয়েছে এখনও পরিশ্রম করে রোজগার করার মত মনোবল আমার আছে। সেটা কিভাবে সম্ভব জানতে চাইলে তিনি বললেন,আপনি সাংবাদিক। এই সমাজে এখনও অনেক বিত্তবান ও সহৃদয়বান মানুষ আছে, আপনার একটা লেখার মাধ্যমে কেউ না কেউ আমার অসহায়ত্বের কথা চিন্তা করে আমাকে একটা ভ্যান কিনে দেয়ার জন্যে আর্থিক সহযোগিতা করতে পারে। আর একটা মটর ভ্যান (ব্যাটারী চালিত) হলে আমি এক পা দিয়েই ভ্যান চালিয়ে রোজগার করতে পারব।

সড়ক দূর্ঘটনায় এক পা হারানো ষাটোর্ধ এই বৃদ্ধকে কেউ সাহায্য করতে চাইলে তার ব্যবহৃত মোবাইল ফোন নং-০১৯২০৫১০১৪০ এ যোগাযোগ করতে পারেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET