, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • সড়ক দূর্ঘটনা রোধে যশোর চুকনগর ভায়া কেশবপুর সড়কের কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত




সড়ক দূর্ঘটনা রোধে যশোর চুকনগর ভায়া কেশবপুর সড়কের কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

এস আর সাঈদ কেশবপুুর,যশোর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মে ১৬ ২০২২, ০২:১৫ | 828 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

যশোরের কেশবপুরের আলোকতি সংঘের উদ্যোগে সড়ক দূর্ঘটনা রোধে যশোর চুকনগর ভায়া কেশবপুর সড়কের কাজ দ্রুত সম্পন্ন করার দাবিতে রোববার বিকেলে আলতাপোল তালতলা এলাকার সড়কের দু’পাশে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আলতাপোল এলাকার দু’শতাধিক নারী পুরুষ মানববন্ধনে অংশ নেন। আলোকতি সংঘের আহ্বায়ক কাওছার হোসেন রুবেলের সভাপতিত্বে ও সদস্য সচিব অমিত সরকারের সঞ্চালনায় মানব বন্ধন চলাকালে বক্তব্য রাখেন কেশবপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবীর হোসেন, আওয়ামীলীগ নেতা শাহাদাৎ হোসেন, ইউপি সদস্য রাশেদুর ইসলাম লিটন, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য শাহানাজ পারভিন, আলোকতি সংঘের যুগ্ম আহ্বায়ক আসাদুল ইসলাম, মেহেরাজ হোসেন, আব্দুল্যা মুন্সী, বিপ্লব দাস প্রমুখ। এ সময় আলোকিত সংঘের সদস্য আব্দুল্লাহ মুন্সি, মেহেদী হাসান সোহাগ, হাবিবুল্লাহ বিল্লালি, ইব্রাহীম হোসেন, সোয়াইব হোসেন রাজু, রকি ইসলাম, রায়হান ইসলাম, মুরাদ হোসেন সাজু, হাসান রবি প্রমুখ উপস্থিত ছিলেন। বক্তরা বলেন, সড়কের কাজ দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন না করায় এ সড়কটি এখন মৃত্যুর ফাঁদে পরিণত হয়েছে। এমন কোন দিন নেই যেদিন দূর্ঘটনা ঘটছে না, কি কারণে সড়কের কাজ বন্ধ রাখা হয়েছে তার কোন জবাব ও এলাকাবাসী কারো নিকট থেকে পাচ্ছেন না। অবিলম্বে সড়ক নির্মানের কাজ বাস্তবায়ন না হলে এলাকাবাসিকে সাথে নিয়ে আন্দোলনের ডাক দেয়া হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET