, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • হরিপুরে উত্তর বঙ্গের শ্রেষ্ঠ কোরবানির গরু এল এল সি বিগবস




হরিপুরে উত্তর বঙ্গের শ্রেষ্ঠ কোরবানির গরু এল এল সি বিগবস

জহিরুল ইসলাম জীবন, হরিপুর, ঠাকুরগাঁও করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুন ১৬ ২০২২, ২১:০২ | 884 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় এবার রংপুর বিভাগ সহ গোটা উত্তর বংঙ্গের শ্রেষ্ঠ কোরবানির গরু এল এল সি বিগবস। গত বুধবার বিকালে সরজমিনে ডাঙ্গীপাড়া তালতলা গ্রামে গিয়ে দেখা যায়, গরুটি ১০ফিট লম্বা, ৫ফিট ৬ ইঞ্চি উচ্চতা, যার র্বতমান ওজন ১৫শত ৫০ কেজি বা ৩৮.৭৮মন। গরুটির বয়স ৫ বছর ৬মাস, এর দাম ৩৫ লক্ষ টাকা রাখা হয়েছে বলে জানা গেছে।
এবং গরু ক্রয় কারিকে ঈদ উপহার হিসাবে একটি পালসার মোটর সাইকেল উপহার দিবেন গরুর মালিক আফিল উদ্দিন । সে আর কেউ নয় তার বাড়ি ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার ৪নং ডাঙ্গীপাড়া ইউনিয়নের ডাঙ্গীপাড়া তালতলা গ্রামে।
তিনি বলেন, আমি কোনো খামারি ব্যাবসায়ী নই। শখের বশেই আমি গরু পালন করি। এই এল এল সি (ভারত) জাতের গরুটি আমি ১বছর বয়সের সময় বাজার থেকে ক্রয় করে তাকে লালন পালন করি।
এখন তার বয়স ৫বছর ৬মাস। গরু মোটাতাজা করার জন্য এখন পর্যন্ত তার শরীরে কোন ঔষধ পুশ করা ও কোন প্রকার ফিড খাওয়ানো হয়নি।
তার খাবারের তালিকায় রয়েছে খেশারির ডাল, ফ্রেস ভুশি, ছলাবুট, মুসুরডাল ও গুড়া। এবং রাত ১০টার পর আপেল কলা আংগুর’সহ এসকল হলো তার প্রতিদিনের খাবার।
এতে প্রতিদিন গড়ে খরচ হয় প্রায় ২৩শত টাকা করে। এবার কোরবানির বাজারে এটি বিক্রয় করবো। আমার শখের এই গরুটি যে ব্যাক্তি ক্রয় করবে তাকে গরুর সাথে একটি পালসার মোটর সাইকেল উপহার দিবো। তার সাথে যোগায়োগের জন্য ০১৭৩৭৫৪২৪৫১ নম্বরে কল করতে পারেন বলে জানান তিনি। গরুটি এক নজর দেখার জন্য শত শত মানুষ প্রতিদিন তার বাড়ীতে ভির করছে।n
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET