ইমরান খান রাজ, স্টাফ রিপোর্টার:- ঢাকার দোহার উপজেলার মেঘুলা বাজারের রাস্তার বেহাল দশা। যাতায়াত বিঘ্ন হচ্ছে সাধারণ মানুষের ! রাস্তা ভরা খানা-খন্দ আর গর্ত, সামান্য বৃষ্টিতেই রাস্তায় পানি জমে যায়। এতে সব ধরনের যানবাহন চলাচলে সমস্যা হচ্ছে।
রমজান মাস ও ঈদকে সামনে রেখে অনেকেই এখন তাদের পরিবারের জন্য কেনাকাটা করতে বের হচ্ছেন। কিন্তু মেঘুলা বাজারের রাস্তা ও যানযটে তারা অতিষ্ঠ। বাজার কমিটির পক্ষ থেকে একজন ট্রাফিক পুলিশ নিয়োগ দেবার পরেও যানজট যেনো এই বাজারের নিত্য দিনের সঙ্গী।
মেঘুলা বাজার কাপরের দোকান মাকিল মো: রুবেল হোসেন বলেন, মেঘুলা বাজারের রাস্তার পাশ অনেক ছোট এবং যেখানে সেখানে মোটরসাইকেল ও রিক্সা পার্কিং করে রাখার ফলে যানজট বৃদ্ধি পেয়েছে। ভাঙ্গা রাস্তা সংস্কার না করার ফলে মাঝে মধ্যেই ঘটছে দুর্ঘটনা।
মেঘুলা বাজারের গুরুত্বপূর্ণ রাস্তাটি সংস্কার করা এবং যানজট নিরসনে কার্যকরী পদক্ষেপ প্রত্যাশা করেন বাজারের ব্যবসায়ীরা।









