দিনাজপুরের হিলিতে অবৈধভাবে ফসলি কৃষিজমি থেকে বালু উত্তোলনের দায়ে বাবুল মন্ডল নামে এক ব্যক্তির নিকট থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।
আজ সোমবার (৪ মে) হাকিমপুর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও আব্দুর রাফিউল আলম ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাফিউল আলম জানান, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি যে, উপজেলার দক্ষিণ মাধবপাড়া গ্রামের বাবুল মন্ডল গ্রামের পাশেই অন্যদের কৃষিজমি ভাঙ্গনের মুখে ফেলে নিজের কৃষিজমি থেকে ট্রাক্টর দ্বারা অবৈধভাবে বালু উত্তোলন করছে। ঘননাস্থলে গিয়ে সত্যতা পাই এবং বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ধারায় অভিযোগে এ জরিমানা করা হয়।
Please follow and like us:









