১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • অপরাধ দূনীর্তি
  • হিলিতে বিশেষ বরাদ্দের ঘর দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগে এক ব্যাক্তিকে দুমাসের কারাদন্ড প্রদান




হিলিতে বিশেষ বরাদ্দের ঘর দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগে এক ব্যাক্তিকে দুমাসের কারাদন্ড প্রদান

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : নভেম্বর ০৭ ২০১৯, ১৭:০০ | 1059 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

হিলি প্রতিনিধি:-দিনাজপুরের হিলিতে প্রধানমন্ত্রীর জমি আছে ঘর নেই এমন বিশেষ বরাদ্দের ঘর পাইয়ে দেওয়ার নাম করে গ্রামের দুস্থ্য মানুষদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে আব্দুল লতিফ (৫০) নামের এক ব্যাক্তিকে দুমাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলম ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাকে এই কারাদন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্ত আব্দুল লতিফ হিলির বৈগাম এলাকার মৃত লালমিয়া শেখের ছেলে।

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলম জানান, মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ বরাদ্দের জমি আছে ঘর নেই এমন প্রকল্পের ঘর পাইয়ে দেওয়ার নাম করে গ্রামের দুস্থ্যমানুষদের কাছ থেকে আব্দুল লতিফ নামের এক ব্যাক্তি টাকা নিয়েছেন বলে অভিযোগ পাই। পরে সেই ব্যাক্তিকে আটক করা হয়, এর পরে সেই ব্যাক্তি টাকা নেওয়ার কথা স্বীকার করে এবং যে মহিলা টাকা দিয়েছে সেও বিষয়টি নিশ্চিত করেন। পরে তাকে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।সিংক:আব্দুর রাফিউল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা, হাকিমপুর।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET