, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • হিলি স্থলবন্দরে পেয়াঁজের আমদানি বেড়েছে, সেই সাথে দামও কমেছে।




হিলি স্থলবন্দরে পেয়াঁজের আমদানি বেড়েছে, সেই সাথে দামও কমেছে।

Khorshed Alam Chowdhury

আপডেট টাইম : সেপ্টেম্বর ২৯ ২০১৯, ১৫:৪৯ | 865 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

আবদুল আজিজ- দিনাজপুরের হিলি স্থলবন্দরে পেয়াঁজের আমদানি বাড়ায় আবারো কমেছে ভারত থেকে আমদানীকৃত পেয়াঁজের দাম। গত সপ্তাহে যে পেয়াজ প্রকারভেদে পাইকারি বাজারে বিক্রি হয়েছে ৫০ থেকে ৫৫ টাকা পর্যন্ত, আজ সেই পেয়াঁজ প্রকার ভেদে বিক্রি হচ্ছে ৪৬ থেকে ৪৯ টাকা পর্যন্ত।

বর্তমানে হিলি স্থলবন্দর দিয়ে নাসিক, পাটনা, ইন্দুর, সাউত্থ জাতের পেয়াঁজ আমদানি হচ্ছে।

আমদানি কারকরা জানান, সামনের পূজার ছুটির কারনে পোর্ট বন্ধ হবে সেই জন্য তারা বেশি বেশি পেয়াজ আমদানি করছে। পেয়াঁজের আমদানি বাড়ায় দাম কিছুটা কমেছে। ভারতে পর্যাপ্ত পরিমান পেয়াঁজের এলসি করা আছে এবং দাম আরোও কমে যাবে।

আমদানি কারকরা আরোও জানান, এদিকে বৈড়ি আবহাওয়ার কারনে পাইকার না থাকায় অনেকটা বিপাকে পড়তে হচ্ছে তাদেরকে।

পেয়াঁজ কিনতে পাইকার জানান, পেয়াঁজের দাম কিছুটা কমার ফলে তাদের ব্যবস্যা বাণিজ্য ভালো হচ্ছে। বিভিন্ন দেশ থেকে বিভিন্ন স্থলবন্দর দিয়ে পেয়াঁজ আমদানি হওয়াই দেশের বাজারে পেয়াঁজ চাহিদা অনেকটাই পূরন হচ্ছে। ফলে তারা প্রতিদিন দেশের বিভিন্ন স্থানে ৮ থেকে ১০ গাড়ি পেয়াজ সরবরাহ করলেও এখন তা ২ থেকে ৩ ট্রাকে নেমে এসছে।

হিলি কাস্টমস্ সুত্রে চলতি সপ্তাহের প্রথম কর্ম দিবসে ২০ ট্রাকে ৪শ ৪০ মেট্রিকটন পেয়াঁজ আমদানি হয় হিলি স্থলবন্দর দিয়ে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET