, , ,

শিরোনামঃ-




হিলি স্থলবন্দর দিয়ে ৪ দিন আমদানি-রফতানি বন্ধ

সোহাগ হোসেন, বেনাপোল,যশোর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মে ১৩ ২০২১, ১৮:০৫ | 842 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে টানা চার দিন ভারত-
বাংলাদেশের মাঝে আমদানি রফতানি বাণিজ্যসহ বন্দরের ভেতরের সকল কার্যক্রম বন্ধ
থাকবে।
আজ বৃহস্পতিবার (১৩ মে) সকাল থেকে বন্দর দিয়ে দুইদেশের মাঝে আমদানি
রফতানিসহ বন্দরের সকল কার্যক্রম বন্ধ রয়েছে।
বাংলাহিলি কাস্টমস সিআ্যন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল
আজিজ জানান, আগামীকাল শুক্রবার মুসলমান সম্প্রদায়ের ধর্মীয় উৎসব পবিত্র
ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার থেকে আগামী ১৬ মে
রবিবার পর্যন্ত চার দিন সিআ্যন্ডএফ এজেন্ট’র সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করা
হয়েছে। এতে চার দিন বন্দর দিয়ে দু’দেশের মাঝে আমদানি রফতানি কার্যক্রম বন্ধ
থাকবে। ঈদের ছুটি শেষে আগামী ১৭ মে থেকে বন্দর দিয়ে আবারও আমদানি
রফতানি বাণিজ্যসহ বন্দরের সকল কার্যক্রম শুরু হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET