, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • হেসাখাল ইউনিয়ন সাবেক চেয়ারম্যান মাহফুজুল হক মোল্লার মোটর শোভাযাত্রা




হেসাখাল ইউনিয়ন সাবেক চেয়ারম্যান মাহফুজুল হক মোল্লার মোটর শোভাযাত্রা

মাঈন উদ্দিন দুলাল, নাঙ্গলকোট,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ২৯ ২০২১, ১৯:২০ | 785 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার নাঙ্গলকোটের হেসাখাল ইউনিয়ন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সদস্য মাহফুজুল হক মোল্লার সমর্থনে মোটর শোভাযাত্রা ও পথসভা সোমবার অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সাধারণ জনগন শত-শত মোটর সাইকেল, রিক্সা, অটোরিক্সা ও পিকআপ নিয়ে উরুক চাউল গ্রামে একত্রিত হয়ে মোটর শোভাযাত্রা শুরু করে। মোটর শোভাযাত্রা নিয়ে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সকল গ্রামের প্রধান-প্রধান সড়ক ঘুরে পুনঃরায় উরুক চাউল এসে শেষ হয়। এসময় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সাবেক চেয়ারম্যান মাহফুজুল হক মোল্লা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে পথসভায় স্থানীয় জনসাধারণের সাথে মতবিনিময় করেন।
সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সদস্য মাহফুজুল হক মোল্লা তার বক্তব্যে বলেন, আমাকে অর্থ মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপি ২০১১ সালের নির্বাচনে মনোনয়ন দিয়ে ছিলেন, আমি সেই নির্বাচনে বিজয়ী হয়ে সততার সাথে ৫ বছর জনগণের সেবা করেছি। আসন্ন নির্বাচনে তিনি আমাকে আবারো নৌকা প্রতিক দিয়ে প্রার্থী করলে আমি বিপুল ভোটে বিজয়ী হবো ইনশাআল্লাহ।

 

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET