, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • হেসাখাল বাজার উচ্চ বিদ্যালয়ের নবাগত প্রধান শিক্ষক আবুল খায়েরকে ফুলেল সংবর্ধনা




হেসাখাল বাজার উচ্চ বিদ্যালয়ের নবাগত প্রধান শিক্ষক আবুল খায়েরকে ফুলেল সংবর্ধনা

মাঈন উদ্দিন দুলাল, নাঙ্গলকোট,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : আগস্ট ০১ ২০২৩, ০২:০১ | 1027 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার নাঙ্গলকোটের হেসাখাল বাজার উচ্চ বিদ্যালয়ের নবাগত প্রধান শিক্ষক আবুল খায়ের বিএসসি, বিএড এর যোগদান উপলক্ষ্যে স্কুল কর্তৃপক্ষ, অভিভাবক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে ফুলেল সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার স্কুল মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এনামুল হক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলমগীর হোসাইন চৌধুরী। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন নবাগত প্রধান শিক্ষক আবুল খায়ের বিএসসি। এর আগে আবুল খায়ের বিএসসি উপজেলার জোড্ডা বাজার পাবলিক উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

মাস্টার শাহ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, হেসাখাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইকবাল বাহার মজুমদার, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মাহফুজুল হক মোল্লা, জালাল আহাম্মেদ ভূঁইয়া, আজগরা সরকারি প্রাথমিক বিদ্যালয় অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক মাহবুবুল হক, হেসাখাল ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি মাষ্টার আব্দুল বাতেন, সমাজ সেবক এম এ আউয়াল, অধ্যাপক নুরুল আমিন বাবুল, অধ্যাপক মনির হোসেন মজুমদার শামীম, সাবেক সহকারি শিক্ষক সানা উল্লাহ, শিক্ষক প্রতিনিধি শামীমা আক্তার, ফিরোজ মজুমদার, অভিভাভক সদস্য সারোয়ার হোসেন, রোকন উদ্দিন, কামাল হোসেন, দাতা সদস্য রবিউল হোসেন, হেসাখাল ইউনিয়ন কৃষকলীগ সভাপতি হুমায়ুন কবির প্রমূখ।
অনুষ্ঠান শেষে স্কুল শিক্ষক, পরিচালনা কমিটি, অভিভাভক ও শিক্ষার্থীরা নবাগত প্রধান শিক্ষক আবুল খায়ের বিএসসিকে ফুল দিয়ে বরণ করে নেয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET