১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




হোমনায় এমপি সেলিমা আহমাদ মেরীকে সংবর্ধনা

মোঃ ইনামুল হাসান নাইম, স্পেশাল করেসপন্ডেন্ট ,ঢাকা।

আপডেট টাইম : জুলাই ২৯ ২০১৯, ০৭:২৪ | 821 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মো. তপন সরকার, হোমনা প্রতিনিধিঃ
কুমিল্লার হোমনা রেহানা মজিদ মহিলা কলেজের উদ্যোগে কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী এমপি কে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল শনিবার কলেজ মাঠে নানা আয়োজনের মধ্য দিয়েএ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। কলেজ গর্ভণিংবডির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান রেহানা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংবর্ধিত এমপি সেলিমা আহমাদ মেরী (সিআইপি)। কলেজের প্রভাষক সুলতানা রাজিয়া আক্তারের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন কলেজের প্রতিষ্ঠাতা ও উপজেলা আ’লীগ সভাপতি অধ্যক্ষ আবদুল মজিদ, সিনিয়র পুলিশ সুপার (হোমনা- মেঘনা সার্কেল) মো. ফজলুল করীম, থানা অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মো. ফজলে রাব্বী, পৌর মেয়র এ্যাড. মো.নজরুল ইসলাম, কুমিল্লা জেলা পরিষদের সদস্য খন্দকার মহিউদ্দন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মহসীন সরকার,মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রিনা, পৌর আ’লীগ সভাপতি আনোয়ার হোসেন বাবুল, উপজেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক শাহীনুজ্জামান খোকন,রামচন্দ্রপুর অধ্যাপক আবদুল মজিদ কলেজের অধ্যক্ষ ফেরদৌস আহমেদ চৌধুরি, রেহানা মজিদ মহিলা কলেজের অধ্যক্ষ মো. মজিবুর রহমান প্রমূখ।

এছাড়া তিনি আজ রবিবার সকালে আছাদপুর ইউনিয়ন ঘনিয়ারচর (উঃ) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চারতলা ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে এমপি সেলিমা আহমাদ প্রধান অতিথি হিসেবে হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া শিক্ষা সহিত্য ও সাংস্কৃতি প্রতিযোগিতার
বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET