১ডিসেম্বর মুক্তিযোদ্ধা দিবস ঘোষণার দাবীতে কুষ্টিয়ায় জাতীয় পতাকা র্যালী ও সমাবেশ করেছে সম্মিলিত সামাজিক আন্দোলন কুষ্টিয়া জেলা শাখা। আজ রোববার সকাল ১০টায় এউপলক্ষে একটি পতাকা র্যালী কুষ্টিয়া পৌর বিজয় উল্লাস চত্বর থেকে বের হয়। পরে র্যালীটি শহরের এনএস রোড হয়ে থানা মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সম্মিলিত সামাজিক আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মুক্তিযোদ্ধা নজরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন রবীন্দ্র মৈত্রী বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শাজাহান আলী।
বিশেষ অতিথি ছিলেন বৃহত্তর কুষ্টিয়ায় প্রথম পতাকা উত্তোলনকারী মুক্তিযোদ্ধা আব্দুল জলিল, কুষ্টিয়া জেলা জাসদ সভাপতি গোলাম মহসীন, সম্মিলিত সামাজিক আন্দোলন কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য কারশেদ আলম। কুষ্টিয়া জেলা ক্যামেরাপার্সন এসোসিয়েশন এ অনুষ্ঠানে অংশ গ্রহন করেন
Please follow and like us:









