১১-২০ গ্রেডের সরকারি কর্মচারী সম্মিলিত অধিকার আদায় ফোরামের আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসের (সি.এ) মোঃ মিজানুর রহমানকে আহবায়ক ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের( ইউ.ডি.এ) কে সদস্য সচিব করে ১৭ সদস্য বিশিষ্ট আটোয়ারী উপজেলা আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। ১১- ২০ গ্রেডের সরকারি চাকুরীজীবি সম্মিলিত অধিকার আদায় ফোরামের আয়োজনে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভার মাধ্যমে এ কমিটি গঠন করা হয়। এতে সভ্পাতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসের ( সি.এ) মোঃ মিজানুর রহমান। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ১১-২০ গ্রেডের সরকারি কর্মচারী সম্মিলিত অধিকার আদায় ফোরামের রংপুর বিভাগের আহবায়ক কমিটির সদস্য সচিব এ.কে.এম ইলিয়াছ মাহমুদ। অন্যান্য অতিথিদের মধ্যে অধিকার আদায়ে সংগঠিত হওয়ার উপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন পঞ্চগড় জেলা কমিটির আহবায়ক মোঃ হুমায়ুন কবির, সদস্য সচিব মোঃ আসাদুস জামান বাবু, যুগ্ন আহবায়ক মোঃ কালাম উল্লাহ, মোঃ কাউছারুল ইসলাম, সদস্য মোঃ জয়নাল আবেদীন। আরো বক্তব্য রাখেন আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী কাম হিসাব রক্ষক নন্দন কুমার মিশ্র, অফিস সহকারী নুরল ইসলাম, আবু সাঈদ, পরিবার পরিকল্পনা দপ্তরের পশিরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ইউ.ডি.এ)মোঃ আবু রায়হান। এছাড়াও কমিটি গঠন অনুষ্ঠানে উপজেলার সকল দপ্তরের ১১- ২০ গ্রেডের সরকারি কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।









