১৫ দফা দাবীতে কুষ্টিয়ায় অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছে ট্যাংকলরী মালিক-শ্রমিক ও জ্বালানী তেল ব্যবসায়ীরা। আজ রবিবার সকাল ৬টা থেকে কুষ্টিয়া জেলার সকল প্রেট্রল পাম্পগুলো বন্ধ রেখে এই কর্মবিরতি পালন করা হচ্ছে। এতে চরম ভোগান্তীতে পড়েছে মোটর সাইকেল চালকসহ বিভিন্ন পরিবহন চালকরা।
কুষ্টিয়ার প্রেট্রল পাম্পগুলোর মালিক ও শ্রমিকরা বলছেন খুলনা বিভাগের ট্যাংকলরী মালিক-শ্রমিক ও জ্বালানী তেল ব্যবসায়ীরা আজ থেকে এই কর্মবিরতি পালনের ঘোষনা দেওয়ায় আমরা তাদের দাবীর প্রতি সমর্থন জানিয়ে এই কর্মবিরতি পালন করছি।
উল্লেখ্য, আজ থেকে খুলনা বিভাগসহ রংপুর ও রাজশাহী বিভাগের সকল ট্যাংকলরী মালিক-শ্রমিক ও জ্বালানী তেল ব্যবসায়ীরা এই কর্মবিরতির ডাক দিয়েছে।
Please follow and like us:









