, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ১৬ দফা বাস্তবায়নের দাবিতে ইবি কর্মকর্তা সমিতির দ্বিতীয় দিনের কর্মবিরতি




১৬ দফা বাস্তবায়নের দাবিতে ইবি কর্মকর্তা সমিতির দ্বিতীয় দিনের কর্মবিরতি

অর্পণ মাহমুদ, জেলা করেসপন্ডেন্ট ,কুষ্টিয়া।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ১১ ২০২০, ১৭:১৫ | 977 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় কর্মকর্তাদের ১৬ দফা বাস্তবায়নের দাবিতে কর্মকর্তা সমিতির উদ্যোগে কর্মবিরতি চলছে। আজ মঙ্গলবার কর্মসূচির দ্বিতীয় দিনে বেলা ১১-১২টা পর্যন্ত ১ ঘন্টাব্যাপী প্রশাসন ভবনের সামনে অবস্থান করে কর্মবিরতী পালন করেন কর্মকর্তারা।

ইসলামী বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতি দীর্ঘদিন যাবত ১৩ দফা দাবিÑ(১) উপ-রেজিস্ট্রার/সমমান পদের কর্মকর্তাদের বেতন স্কেল চতুর্থ গ্রেড (জা.বে. স্কেল ২০১৫) এবং সহকারী রেজিস্ট্রার/সমমান পদের বেতন স্কেল ষষ্ঠ গ্রেড (জা. বে. স্কেল ২০১৫) (২) অফিস সময়সূচি পূর্বের ন্যায় (সকাল ৮টা হতে দুপুর ২টা পর্যন্ত এবং সাপ্তাহিক ছুটি ২দিনের পরিবর্তে ১ দিন (শুক্রবার), (৩) কর্মকর্তাদের চাকুরী হতে অবসর গ্রহণের বয়স ৬০ বছর থেকে পূর্বের ন্যায় ৬২ বছর, (৪) শাখা কর্মকর্তা হতে উপ-রেজিস্ট্রার পদে পদোন্নতির ক্ষেত্রে মোট চাকুরীকাল (৫+৫) ১০ বছর, (৫) সকল দপ্তর প্রধান পদে স্থায়ী ভিত্তিতে অনতিবিলম্বে নিয়োগের ব্যবস্থা, (৬) বিধি মোতাবেক সকল দপ্তরে অতিরিক্ত রেজিস্ট্রার/সমমান পদে নিয়োগ, (৭) কল্যাণ তহবিলের অর্থ প্রচলিত ৩টি বেতন ও ভাতাদির পরিবর্তে ১৫টি বেতন ও ভাতাদি প্রদান, (৮) চিকিৎসা কেন্দ্রে কর্মরত সিনিয়র টেকনিক্যাল অফিসারদের ডেপুটি চীফ টেকনিক্যাল অফিসার পদে পদোন্নতি ও আপগ্রেডিং এর ব্যবস্থা, (৯) পদোন্নতি প্রাপ্ত ৭ কর্মকর্তাকে প্রাপ্তির তারিখ হতে সুবিধা প্রদান, (১০) শিক্ষা জীবনে সকল পর্যায়ে ২য় বিভাগ/ শ্রেণি প্রাপ্ত কর্মকর্তাদের সার্বজনীন রেয়াত হতে বিশেষ সুবিধা প্রাপ্ত কর্মকর্তাদের ৬ মাসের রেয়াত কর্তন না করা, (১১) পদোন্নতি প্রাপ্ত ৮ কর্মকর্তাকে প্রাপ্তির তারিখ হতে প্রাপ্ত সুবিধা প্রদান, (১২) সৃষ্টকৃত সিনিয়র পেশ ইমাম পদটি চুড়ান্ত অর্গানোগ্রামে অন্তর্ভূক্ত এবং (১৩) পোষ্য কোটায় ভর্তির ক্ষেত্রে আবেদনের (ভর্তি পরীক্ষা) যোগ্যতা থাকলেই ভর্তির ব্যবস্থা। এছাড়াও আরো নতুন করে ৩টি দাবি সংযোজন করা হয়েছে (১) বিভিন্ন স্থানীয় ও জাতীয় পত্রিকায় প্রকাশিত সংবাদের তথ্যমতে নিয়োগ বিজ্ঞপ্তির শর্ত মোতাবেক ভাইস চ্যান্সেলরের পিএস মোঃ রেজাউল করিম রেজা’র পিতার বাংলাদেশ মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রাণালয় কর্তৃক ইস্যুকৃত সাময়িক/মুল সনদ তার (রেজার) ব্যক্তিগত নথিতে আন্তর্ভূক্ত না থাকলে তাকে সাময়িক বরখাস্তসহ আইনানুগ ব্যবস্থা গ্রহন, (২) বিধি বিহিভূতভাবে নিয়োগপ্রাপ্ত অতিরিক্ত রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোঃ নওয়াব আলী খানকে উক্ত পদ থেকে অপসারণ এবং এস্টেট অফিসের বিভিন্ন অনিয়ম ও দুনীর্তির বিরুদ্ধে গঠিত তদন্ত কমিটির রিপোর্ট দ্রুত প্রকাশসহ দোষী ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা গ্রহন। এই ১৬ টি দাবি করে আসছেন। প্রশাসনের পক্ষ থেকে বারংবার দাবি পুরনের আশ্বাস দিয়ে আন্দোলন থামানো হলেও বাস্তবে কোন ব্যবস্থা গ্রহন না করায় আবারও ১৬ দফা বাস্তবায়নের দাবিতে আন্দোলন শুরু করেছেন কর্মকর্তারা।

দ্বিতীয় দিনের কর্মবিরতি চলাকালে সমিতির সভাপতি মোঃ শামছুল ইসলাম জোহার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মীর মোঃ মোর্শেদুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন কর্মকর্তা সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি এটিএম এমদাদুল আলম, সহকারী রেজিস্ট্রার পিন্টু লাল দত্ত, শাখা কর্মকর্তা মোঃ আরিফুল হক এবং সমিতির নির্বাহী সদস্য মোঃ উকিল উদ্দিন।

সভায় বক্তারা বলেন, ইতোমধ্যে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে এ সকল দাবি বাস্তবায়ন করা হয়েছে। কিন্তু আমরা এখনো বঞ্চিত। আমরা সার্বজনীন স্কেল চেয়েছি। ইতোমধ্যে একটি বিভাজন স্কেল প্রদান করে আমাদেরকে আরও হতাশ করা হয়েছে। তারা বলেন, প্রশাসনের পক্ষ থেকে বারংবার দাবি বাস্তবায়নের আশ্বাস দিয়ে আন্দোলন স্থগিত করা হলেও আজ পর্যন্ত কোন দাবি মানা হয়নি। বাধ্য হয়ে আবারও আমাদের আন্দোলনে নামতে হলো। তারা বলেন, আর কোন প্রতিশ্রুতি নয়, আশা রাখি এবার আমাদের ১৬ দফা দাবি বাস্তবায়ন হবে। তা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET