সিলেটের গোলাপগঞ্জ উপজেলা, পৌর, ঢাকাদক্ষিণ সরকারি কলেজ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দিয়েছে সিলেট জেলা ছাত্রলীগ।
এতে প্রায় ১৭ বছর পর নতুন কমিটি পেল গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগ। উপজেলায় তাজুল ইসলাম’কে সভাপতি ও মান্না আহমদকে সাধারণ সম্পাদক করা হয়েছে আর পৌর’তে আব্দুল মাহিদ শাওন’কে সভাপতি ও তানিম রহমান সানি’কে সাধারণ সম্পাদক করা হয়েছে।
এদিকে উপজেলার ঢাকাদক্ষিণ সরকারি কলেজে মেহেদি আহমদ সামী’কে সভাপতি ও মোহাইমিনুল হক তুষার সাধারণ সম্পাদক করা হয়েছে।
সোমবার (৫ ডিসেম্বর) রাত ১১টার দিকে জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ও সাধারন সম্পাদক রাহেল সিরাজ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ওই কমিটি ঘোষণা করা হয়।
উল্লেখ্য, গত (২৬ নভেম্বর) পৌরসভা সংলগ্ন মাঠে উপজেলা, পৌর ও ঢাকাদক্ষিণ ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে পদপ্রত্যাশীদের কাছ থেকে জীবনবৃত্তান্ত সংগ্রহ করেন সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজ।









