, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবসে গাইবান্ধায় আলোচনা ও দো’আ মাহফিল অনুষ্ঠিত




২১ আগস্ট গ্রেনেড হামলা দিবসে গাইবান্ধায় আলোচনা ও দো’আ মাহফিল অনুষ্ঠিত

আরিফ উদ্দিন, গাইবান্ধা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : আগস্ট ২১ ২০২১, ১৯:১১ | 815 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী এবং ২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলা দিবস উপলক্ষে গাইবান্ধা সদরে আলোচনা সভা ও দো’আ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ আগস্ট) গাইবান্ধা সদর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা ও দো’আ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি। প্রধান অতিথির বক্তব্যে হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি বলেন, ১৫ আগস্ট ও ২১ আগস্ট একই সুত্রে গাথা। মৌলবাদ অশুভ শক্তি সবসময় আমাদের উন্নয়নকে পিছনে ঠেলেছে। কিন্তু অশুভ শক্তির সব অপতৎপরতা সত্বেও বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলেছেন দূর্বারগতিতে। এ ধারাবাহিকতা বজায় দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
গাইবান্ধা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম রেজার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিনুরজামান রিংকুর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, সহ-সভাপতি ফরহাদ আব্দুল্ল্যা হারুন বাবলু, সুলতান আলী মন্ডল, পৌর মেয়র মো. মতলুবর রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম কোট, সাংগঠনিক সম্পাদক পিয়ারুল ইসলাম ও মৃদুল মোস্তাফিজ ঝন্টু, দপ্তর সম্পাদক সাইফুল আলম সাকা, কৃষি বিষয়ক সম্পাদক মহিবুল হক মোহন, প্রচার ও প্রকাশনা সম্পাদক জরিদুল হক, উপ-প্রচার সম্পাদক তানজিমুল ইসলাম জামিল, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমারুল ইসলাম সাবিন, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাপস সরকার ও মোজাম্মেল হক ঝিলাম, সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ হোসেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ রঞ্জু, জেলা ছাত্রলীগের সভাপতি মো. আসিফ সরকার প্রমুখ। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দো’আ মাহফিল অনুষ্ঠিত হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET