, , ,

শিরোনামঃ-




২৪ ঘণ্টায় আরো ১৪ জনের মৃত্যু, শনাক্ত ১০৪১

নয়া আলো অনলাইন ডেস্ক।

আপডেট টাইম : মে ১৪ ২০২০, ১৬:৫৯ | 900 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দেশজুড়ে করোনায় ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪১ জন। অন্যদিকে মৃত্যু হয়েছে ১৪ জনের। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮৩। অন্যদিকে মোট শনাক্ত হয়েছেন ১৮ হাজার ৮৬৩ জন। আজ বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৪১টি ল্যাবে নমুনা সংগ্রহ করা হয় ৭ হাজার ৮৩৭ট। এর মধ্যে পরীক্ষা করা হয় ৭ হাজার ৩৯২টি। পরীক্ষা করা নমুনার মধ্যে ১ হাজার ৪১ জনের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া যায়।

এছাড়া ভাইরাসটিতে আক্রান্ত হয়ে আরো ১৪জন মারা গেছেন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা ২৮৩ জনে দাঁড়িয়েছে।
প্রসঙ্গত, গত ৮ই মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। শুরুর দিকে রোগীর সংখ্যা কম থাকলেও এখন সংক্রমণ সারাদেশে ছড়িয়ে পড়েছে।
গত ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের উহানে করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হয়। ভাইরাসটি ক্রমে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। চীনের পর ইরান, কোরিয়াসহ বেশকিছু দেশে সংক্রমণ ছড়ালেও সবচেয়ে বেশি করোনা আঘাত হানে ইতালি, স্পেনসহ ইউরোপের দেশগুলোতে।
যুক্তরাষ্ট্র ভিত্তিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার বলছে, বিশ্বজুড়ে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন (প্রতিবেদন লেখার সময়) ২ লাখ ৯৮ হাজার ৩২২ জন মানুষ। এছাড়া আক্রান্তের সংখ্যা ৪৪ লাখ ৪২ হাজার ৪৬৬ জন । অন্যদিকে সুস্থ হয়েছেন ১৬ লাখ ৬৮ হাজার ২৫১ জন।সূত্র-মানবজমিন

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET