, , ,

শিরোনামঃ-




৩ দফা দাবীতে দিনাজপুরে শিক্ষকদের মানব বন্ধন

Khorshed Alam Chowdhury

আপডেট টাইম : ডিসেম্বর ০৮ ২০২০, ১৫:৪৬ | 892 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

শিমুল, দিনাজপুর প্রতিনিধি :
জাতীয়করনকৃত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রশাসন কৃতক জারিকৃত পরিপত্র প্রত্যাহারসহ ৩ দফা দাবীতে মানব বন্ধন করেছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।

৮ ডিসেম্বর মঙ্গলবার সকালে দিনাজপুর জেলা প্রশাসনের সম্মুখ সড়কে ৩ দফা দাবীতে জাতীয়করন প্রাথমিক শিক্ষক মহাজোটের ব্যানারে ঘন্টাব্যাপী মানব বন্ধন কর্মসুচী পালন করেছে দিনাজপুরের ১৩ উপজেলার শিক্ষকরা।

জাতীয়করনকৃত প্রাথমিক শিক্ষক মহাজোট দিনাজপুর জেলা শাখার আহবায়ক মো: মোমিনুল হকের সভাপতিত্বে বক্তারা বলেন অর্থ মন্ত্রনালয়কতৃক জারিকৃত পত্রটি প্রত্যাহার করে ৪৮ হাজার শিক্ষকের প্রাপ্ত টাইম স্কেল জটিলতা নিরসনের মাধ্যমে স্থায়ী সমাধান করতে হবে।

শিক্ষকদের দাবীগুলোর মধ্যে রয়েছে,অর্থ মন্ত্রণালয়ের ১২ আগস্ট ২০২০ইং তারিখে জারীকৃত টাইমস্কেলের অর্থ ফেরত প্রদান সংক্রান্ত অবৈধ চিঠি বাতিল করতে হবে,অধিগ্রহনকৃত সহকারী শিক্ষকদের গেজেট অনুসারে কার্য্যকর চাকুরীকাল(৫০%) গণনা করে জেষ্ঠতার ভিক্তিতে পদোন্নতি প্রদান করতে হবে এবং এস.এম.সি কর্তৃক নিয়োগ প্রাপ্ত গেজেট থেকে বাদপড়া প্রধান শিক্ষকদের নামের গেজেট দ্রুত প্রকাশ করতে হবে।

মানববন্ধনে চলাকালে বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষক মহাজোটভুক্ত আহবায়ক মো: আমিনুল ইসলাম চৌধুরী,যুগ্ম আহ্বায়ক অধিন চন্দ্র সরকার,প্রধান সমন্বয়ক মো: আবদুর রহমান বাচ্চু,সিনিয়র সমন্বয়ক শেখ আব্দুস ছালাম মিয়া,সমন্বয়ক মো: মাহবুবুল আলম।

মানব বন্ধন শেষ করে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান মন্ত্রীর বরাবরে স্মারকলিপি দেন জাতীয়করন প্রাথমিক শিক্ষক মোহাজোটের নেতৃবৃন্দ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET