, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ৫শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা সেবা দিয়েছে আহমদীয়া যুব সংগঠন




৫শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা সেবা দিয়েছে আহমদীয়া যুব সংগঠন

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : অক্টোবর ০১ ২০২৩, ২০:৫৫ | 895 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

১লা অক্টোবর, ২০২৩ আহমদীয়া মুসলিম জামাতের যুব সংগঠন ‘মজলিস খোদ্দামুল আহমদীয়া বাংলাদেশ’ এর  উদ্যোগে হবিগঞ্জ জেলার প্রত্যন্ত এলাকা চন্ডী ছড়া চা বাগানে ফ্রী মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
 উক্ত মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন স্থানীয় চেয়ারম্যান জনাব মুহিদুর রহমান রুমন ফরাজী ও চা-বাগান শ্রমিক ইউনিয়নের সভাপতি রঞ্জিত কর্মকার।  উক্ত মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন মজলিস খোদ্দামুল আহমদীয়া বাংলাদেশের কেন্দ্রীয় প্রতিনিধি জনাব মোঃ সাফ্ফাত হোসেন সিফাত (এডিশনাল মোহতামীম খেদমত-ই-খালক) , ডাঃ আবরার সিরাজী, গাদির আহমেদ সাইফ, আহমদীয়া মুসলিম জামাত চান্দপুর চা-বাগানের প্রেসিডেন্ট এর প্রতিনিধি আনোয়ার হোসেন চৌধুরী  সহ ৮ জনের একটি টিম। উক্ত মেডিকেল ক্যাম্পে মোট ৫১৭ জনকে বিনামূল্যে সেবা প্রদান করা হয় যার মধ্যে ৩১৪ জনকে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ২০৩ জনের বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করা হয় ।
উক্ত মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে রোগী দেখেন ডাঃ আবরার সিরাজী। সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত প্রায় ৫১৭ জন রোগী সেবা গ্রহণ করেন।
উক্ত সংগঠনের কেন্দ্রীয় প্রতিনিধি মোঃ সাফ্ফাত হোসেন সিফাত এ বিষয়ে বলেন: আমরা দেশের বিভিন্ন অঞ্চলে এ ধরণের মানব সেবামূলক কাজ নিয়মিতই করে থাকি। আত্ম মানবতার সেবার প্রেরণায় বিশ্বব্যাপী আমরা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে মানবসেবা করে থাকি।
স্থানীয় জনগণ আহমদীয়া যুবসংগঠনের এ মহৎ কাজের ভূয়সী প্রশংসা করেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET