আন্তর্জাতিক নারী দিবসে দেশের অন্যান্য জেলার মতো সিরাজগঞ্জ অায়শা রশিদ বিদ্যানিকেতন স্কুলটিতে দিনটি নানা আনুষ্ঠানিকতায় উদ্যাপন করেছেন। অাজ (৮ মার্চ) শনিবার সকাল ১১ ঘটিকার সময় প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক গোলাম মাওলা তালুকদারের সভাপতিত্বে সঞ্চলনা করে জুবায়ের জিকো এবং মুর্শিদা শারমিন। সকল শিক্ষক/শিক্ষিকা /ছাত্র/ছাত্রীর উপস্থিতে অান্তরজার্তিক নারী দিবস পালন করেন। এ সময় বক্তারা বলেন জাতিসংষে নারী দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করেছে, প্রজন্মের সমতা নারী অধিকারের প্রতি সচেতনতা’। আর বাংলাদেশে সরকারের পক্ষ থেকে দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার’। ১৮৫৭ সালের ৮ মার্চ মজুরি-বৈষম্য, কর্মঘণ্টা নির্ধারণ এবং কর্মক্ষেত্রে বৈরী পরিবেশের প্রতিবাদ করেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের সুতা কারখানার একদল শ্রমজীবী নারী। এতে ক্ষিপ্ত হয়ে তাঁদের ওপর দমন-পীড়ন চালায় মালিকপক্ষ। নানা ঘটনার পর ১৯০৮ সালে জার্মান সমাজতান্ত্রিক নেত্রী ও রাজনীতিবিদ ক্লারা জেটকিনের নেতৃত্বে প্রথম নারী সম্মেলন করা হয়। এরই ধারাবাহিকতায় ১৯৭৫ সাল থেকে জাতিসংঘ দিনটি নারী দিবস হিসেবে পালন করছে। প্রতিদিনই নারীর প্রতি নির্যাতন, হয়রানিসহ নানান ধরনের নেতিবাচক খবর আসে। বিশ্বজুড়ে নারীর অগ্রগতি ও মর্যাদা অর্জনের লক্ষ্যে অনেক পথ পাড়ি দেওয়া এখনো বাকি। রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থা-নির্বিশেষে মানুষ হিসেবে নারীর মর্যাদা প্রতিষ্ঠার দাবি তাই সার্বজনীন। নারীর প্রতি সব ধরনের বৈষম্য ও অন্যায়-অবিচারের অবসান ঘটিয়ে সম-অংশীদারত্বের বিশ্ব গড়ার প্রত্যয় নিয়ে নারীর এগিয়ে চলা আরও বেগবান হবে, এটাই নারী দিবসের প্রত্যাশা।









