২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ২৪ ২০১৮, ১৭:৩২ | 770 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মিজানুর রহমান সুমন

বরগুনার বামনা উপজেলার বুকাবুনিয়া ইউনিয়নের বড় যাদবপুরা গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধে অন্তঃস্বত্তা গৃহবধূকে পিটিয়ে হত্যার প্রতিবাদ ও হত্যাকারীসহ সকল আসামীদের দ্রুত গ্রেফতারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ করে এলাকাবাসী।
গতকাল সোমবার(২৪ সেপ্টেম্বর) সকাল ১০ টায় উপজেলা সদরের গোলচত্ত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
প্রায় ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে উপজেলা পরিষদ সড়কে সকল যান চলাচল বন্ধ থাকে। এতে প্রায় ৫ শতাধিক এলাকাবাসী অংশ নেয়।
মানববন্ধন শেষে সমাবেশে বক্তব্য দেন, বামনা প্রেসক্লাব সভাপতি ওবায়দুল কবির আকন্দ দুলাল, বুকাবুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইদুর রহমান সবুজ, দৈনিক সাগরকূল পত্রিকার সম্পাদক নেসার উদ্দিন সগির, উপজেলা যুবলীগ সভাপতি সাইফুল ইসলাম সারওয়ার, রামনা ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রাসেল, ইউপি সদস্য জাকারিয়া সোহাগ, নিহত গৃহবধূর ছেলে মো. হাসান প্রমূখ।
সভায় বক্তারা অবিলম্বে হত্যা মামলার প্রধান আসামী নিজাম উদ্দিনসহ সকলকে দ্রুত গ্রেফতারের দাবী জানান। এছারা ঘটনার দিন তাৎক্ষনিক বরগুনা পুলিশ সুপারের ঘটনাস্থল পরিদর্শন ও ৫ আসামীকে গ্রেফতার করায় বামনা থানাপুলিশকে ধন্যবাদ জানায়।
উল্লেখ্য গত ১৭ সেপ্টেম্বর সোমবার সকালে জমি সংক্রান্ত বিরোধের জেড় ধরে প্রতিবেশী প্রতিপক্ষরা আসমা বেগম ডালিম(৪০) নামে তিন মাসের অন্তঃস্বত্তা গৃহবধূকে পিটিয়ে হত্যা করে। এ সময় আহত হয়েছে আরো ৬ জন। এ ঘটনায় প্রতিবেশী নিজাম আকনসহ ১০জনকে আসামী করে বামনা থানায় একটি হত্যা মামলা দায়ের করে নিহতের স্বামী মাওলা মোল্লা। মামলার আসামীরা হলো, মো. নিজাম আকন(৩৫), রুবেল মিয়া(৩০), ইসলাম আকন(৬২), লাকি বেগম(৩৫), বকুল বেগম(৪৫), ফাতেমা বেগম(২৫), সেলিনা বেগম(৩৭) হারুন আকন(৫৫), লুৎফর জমাদ্দার(৪৫) ও পিয়ারা বেগম(৫৫) সহ আরো অজ্ঞাত ৫ জন।
এঘটনায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বামনা থানাপুলিশ ৫ আসামীকে গ্রেফতার করে বরগুনা জেল হাজতে পাঠিয়েছে।
বামনা থানার অফিসার ইন চার্জ জি এম শাহনেওয়াজ বলেন, ঘটনার সাথে সাথে পুলিশ সুপার মহোদয় ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আমরা বামনা থানা পুলিশ এই হত্যার সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান পরিচালনা করছি। ইতিমধ্যে হত্যার সাথে জড়িত মো. হারুন আকন, পিয়ারা বেগম, বকুল বেগম, ফাতেমা বেগম ও লাকি বেগমসহ ৫ আসামীকে গ্রেফতার করেছি। প্রধান আসামী নিজাম আকনসহ বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET