মোঃ জাহাঙ্গীর আলম,রুহিয়া(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ রুহিয়ায় ট্রেনের ধাক্কায় মনুরা(৫০) নামে এক বিধবা নারীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে, ১২ জুলাই শুক্রবার বেলা দেড়টার সময়। প্রত্যক্ষদর্শীরা জানায়, পঞ্চগড় এক্সপ্রেস নামক ট্রেনটি পঞ্চগড়-ঢাকা যাওয়ার পথে ঘনিমহেশপুর রফিকুল মেম্বার এর বাড়ী সংলগ্ন রেলক্রসিং এলাকায় পৌছলে মনুরা তার ছাগল বাঁচাতে গেলে ঐ ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে ঘটনাস্হলে তার মৃত্যু হয়। তার বংশ পরিচয় সম্পর্কে তেমন কিছু জানা যায়নি। তবে তিনি ঘনিমহেষপুর বড়বাড়ি এলাকার আলহাজ্ব সিরাজুল ইসলাম(পাহিপথ) এর জমিতে বেশকিছু দিন ধরে বসবাস করে আসছিলেন। রুহিয়া থানা পুলিশ ঘটনাস্হল পরিদর্শণ করেছেন।
Please follow and like us:









